এশিয়া কাপ ২০২২: ভারতে টিভি ও অনলাইন সম্প্রচারের বিস্তারিত বিবরণ
কোয়ালিফাইং পর্ব খেলে মূলপর্বে ভারত ও পাকিস্তানের গ্রুপে হংকং
আপডেট করা - Aug 26, 2022 6:00 pm

২৭শে অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ২০২২ শুরু হবে এবং টুর্নামেন্টে ১৩টি ম্যাচ আয়োজিত হবে। শেষবারের সংস্করণের জয়ী ভারত ২০১৮ সালের শিরোপা আবারও দখলে রাখতে চাইবে এবং সেই লক্ষ্য পূরণের জন্য তাদের প্রথম প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
বহু-দেশীয় টুর্নামেন্টে এশিয়া মহাদেশের ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়েছে এবং প্রত্যেক গ্রুপ থেকে প্রথম দুটি দল সুপার ফোর পর্বে অগ্রসর হবে এবং সেখান থেকে সেরা দুই দল ১১ই সেপ্টেম্বরের ফাইনালে যাবে। শনিবার (২৭শে আগস্ট) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হবে।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান সরাসরি যোগ্যতা অর্জন করলেও, ষষ্ঠ দল কে হবে তা বাছাইপর্বের মাধ্যমে নির্ধারণ করতে হয়েছিল। সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত বাছাইপর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল এবং কোয়ালিফাইং পর্ব হংকং জিতে এশিয়া কাপ ২০২২-এ জায়গা করে নেওয়া ষষ্ঠ দল হয়েছে।
ভারতে টিভি, অনলাইন এবং লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে
এশিয়া কাপ ২০২২ ভারতের দর্শকদের জন্য স্টার নেটওয়ার্ক বিভিন্ন চ্যানেলে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে। টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি+ হটস্টারে। প্রত্যেকটি ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে।
এশিয়া কাপ ২০২২ স্কোয়াড
গ্রুপ এ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আভেশ খান। স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফাখার জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির, মহম্মদ হাসনাইন।
হংকং: নিজাকত খান (অধিনায়ক), কিঞ্চিত শাহ, জিশান আলি, হারুন আরশাদ, বাবর হায়াত, আফতাব হুসেন, আতীক ইকবাল, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাককেকনি, গজানফর মহম্মদ, ইয়াসিম মুর্তাজা, ধনঞ্জয় রাও, ওয়াজিদ শাহ, আয়ুষ শুক্লা, আহান ত্রিবেদী, মহম্মদ ওয়াহিদ।
গ্রুপ বি
আফগানিস্তান: মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ্ জাদরান, আফসার জাজাই, আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতুল্লাহ শাহিদি, হযরতউল্লাহ্ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব-উর-রহমান, নাজিবুল্লাহ্ জাদরান, নাভীন-উল-হক, নূর আহমদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি। স্ট্যান্ডবাই: নিজাত মাসুদ, কায়েস আহমেদ, শরাফউদ্দিন আশরফ।
বাংলাদেশ: শাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেইন ধ্রুব, মোসাদ্দেক হোসেইন সৈকত, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, মহম্মদ সইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেইন ইমন, মহম্মদ নাইম।
শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসা, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহীষ থীকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, চামিকা কারুণারাত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুওয়ানিদু ফার্নান্ডো, নুয়ান থুশারা, দীনেশ চান্দিমাল।