আশিস নেহরার দৃষ্টিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দলগতভাবে বিস্তর ফারাক

তাঁর মতে দক্ষিণ আফ্রিকা থেকে ভারত সিরিজ জিতে ফিরবে

Ashish Nehra
Ashish Nehra. (Photo by SANJAY KANOJIA/AFP via Getty Images)

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে তাদের নিজেদের মাঠে হারানোর পর, দক্ষিণ আফ্রিকায় তাদের প্রথম টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ৩রা জানুয়ারিতে নামছে ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ ব্যবধানে হেরেছিল। এবার ভারতের কাছ থেকে সিরিজ জেতার প্রত্যাশা রয়েছে। সেই একই প্রত্যাশার ধ্বনি শোনা গেল আশিস নেহরার গলাতেও। ভারত সেঞ্চুরিয়নের দুর্গ লঙ্ঘন করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। 

প্রথম ইনিংসে কেএল রাহুলের সেঞ্চুরি ও মহম্মদ শামির ফাইভফারের পাশাপাশি মায়াঙ্ক আগরওয়াল ও অজিঙ্কা রাহানের অবদানের ফলে সেঞ্চুরিয়নে ভারত ১১৩ রানে জেতে। স্পষ্টতই দক্ষিণ আফ্রিকা আহত আনরিখ নর্কিয়ার অভাব অনুভব করেছে। দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ ২৯ বছর বয়সী কুইন্টন ডি কক টেস্ট অবসরের ঘোষণা করে দলকে বড় ধাক্কা দিয়েছেন।  

আশিস নেহরার মতে ডি ককের অবসরের কারণে দক্ষিণ আফ্রিকার সমস্যা আরও বেড়েছে

আশিস নেহরা একটি ভিডিও সাক্ষাৎকারে ক্রিকবাজের সাথে কথা বলার সময় ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে মানের বিস্তর পার্থক্য সম্পর্কে বলেছেন। “ভারত ২০২১ সালের ফর্ম এই বছরও চালিয়ে যেতে চায়বে। আমি এখন দুই দলের মধ্যে বিশাল ব্যবধান দেখতে পাচ্ছি। দক্ষিণ আফ্রিকা সম্প্রতি কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এবং এখন ডি ককের অবসরের ফলে তাদের সমস্যা আরও গভীর হয়েছে। তিনি ছিলেন অভিজ্ঞ এবং দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়,” বলেছেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা।

বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেদের অফ ফর্মের কারণে মিডল অর্ডার দুর্বল ছিল, তাও ভারত প্রথম টেস্ট জেতায় আশিস নেহরা আনন্দিত। বিরাট কোহলি উভয় ইনিংসেই ভাল খেলেছেন কিন্তু দুই ইনিংসেই ওয়াইড ডেলিভারিতে ড্রাইভ খেলতে গিয়ে আউট হন। চেতেশ্বর পূজারার জন্য ভুলে যাওয়ার মতো একটি টেস্ট ছিল। অজিঙ্কা রাহানে বড় স্কোর না করা সত্ত্বেও তাঁর ব্যাটিং দেখে অনেক বেশী আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। 

“এই মুহুর্তে দক্ষিণ আফ্রিকার অন্দরে বেশ কিছু যদি, কিন্তু চলছে। অন্যদিকে, আপনি যদি ভারতের দিকে তাকান, এবং তারা যেভাবে প্রথম ম্যাচ জিতেছিল, তাতে তাদের অবস্থা অনেক উন্নত দেখাচ্ছে। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে মিডল অর্ডারে বড় রান না পেলেও তারা বড় জয় অর্জন করতে পেরেছিল,” নেহরা যোগ করেছেন।

প্রথম টেস্টে ভারত সব বিভাগেই দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে গিয়েছিল। এখন দেখার সেই ফর্ম বজায় রেখে দ্বিতীয় ম্যাচ জিতে ভারত প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতে কিনা। 

close whatsapp