আশিস নেহেরার পরামর্শেই সাফল্যের ফিরেছেন, জানিয়েছেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Darrian Traynor – ICC/ICC via Getty Images)

চোট সারিয়ে আইপিএল দিয়ে প্রত্যাবর্তন হয়েছে হার্দিক পান্ডিয়ার।  সেই থেকেই সাফল্যের রাস্তায় হাঁটা শুরু হয়েছে হার্দিক পান্ডিয়ার। গতবারের আইপিএলেই গুজরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর কাঁধেই ছিল গুজরাত টাইটান্সের নেতৃত্বের ভারও। আর সেই দায়িত্বে যে হার্দিক পান্ডিয়া কতটা সফল হয়েছিল, তা আইপিএল শেষেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। অভিষেকেই তাঁর হাত ধরে আইপিএল চ্যম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। দেশের জার্সিতেও সমানভাবে সফল হচ্ছেন তিনি। আর এই সবকিছুর পিছনে গুজরাত কোচেরই অবদান মেনে নিচ্ছেন তিনি।

গুজরাত টাইটান্সের কোচের দায়িত্বে রয়েছেন আসিস নেহেরা। তাঁর কোচিংয়েই প্রথমবার অদিনায়ক হয়ে মাঠে নামা এবং সাফল্য। এরকপরই ফের ভারতীয় দলে ডাক পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সাফল্যের সঙ্গে পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এরপর থেকেই হার্দিক পান্ডিয়াকে এখন সকলে ভারতীয় টি টোয়েন্টি দলের ভবিষ্যত্ অধিনায়ক হিসাবেও ভাবতে শুরু করেছেন। এসবের মাঝেই আশিস নেহেরার প্রশংসায় পঞ্চমুখ হার্দির পান্ডিয়া। তাঁর মতে আশিস নেহেরার জন্যই নাকি তাঁর জীবনে এমন পরিবর্তন এসেছে।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শ্রীলঙ্কাকে টি২০ সিরিজ হারিয়েছে ভারত

গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই আশিস নেহেরার মুখে শেনা গিয়েছিল হার্দিক পান্ডিয়ার প্রশংসা। এরপর ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বও কয়েকবার পেয়েছেন হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। সাফল্য এসেছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারতীয় দল। আশিস নেহেরার থেকে পওয়া নানান পরামর্শই য়ে হার্দিকের জীবন বদলে দিয়েছে তা মানতে কোনওরকম দ্বিধা নেই হার্দিক পান্ডিয়ার।

এই প্রসঙ্গেই হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “গুজরাতের পয়েন্ট অব ভিউ থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যেমন কোচের তত্ত্বাবধানে আমি কাজ করেছি। আশিস নেহেরা আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন এনেছেন। আর সেটা সম্ভব হয়েছে আমাদের মানসিকতার জন্য। আমরা দুজন আলাদা মানুষ হতে পারি তবে আমাদের দুজনেরই ক্রিেকেটের ভাবনাটা একরকমের”।

সদ্য শেষ হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব ছিল এই হার্দিক পান্ডিয়ার ওপর। দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে শ্রীলঙ্কাকে ২-১-এ সিরিজ হারিয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়াকে ভবিষ্যতে ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে ভাবতে শুরু করেছেন অনেকে। এই সমস্তকিছুই যে আশিস নেহেরার জন্য সম্ভব েহয়েছে সেই কথাই জানিয়েছেন হার্দিক পান্ডিয়া।

close whatsapp