আইপিএলের মঞ্চে প্রথম ভারতীয় প্রধান কোচ হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আশিস নেহেরার

Ashish Nehra
Ashish Nehra. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের ১৫ তম মরসুম।  আর সেই মরসুম জুড়ে যেন একের পর এক রেকর্ড। বেশীরভাগ রেকর্ডের মালিকই গুজরাত টাইটান্স। আইপিএলে মঞ্চে অভিষেকেই চ্যাম্পিয়ন ইতিহাস তৈরি করেছে গুজরাত টাইটান্স। একইসঙ্গে অধিনায়ক হিসাবে প্রথমবারই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন হার্দিক পান্ডিয়া। এবার নতুন রেকর্ড গড়লেন আশিস নেহেরাও। আইপিএলের মঞ্চে প্রথম ভারতীয় কোচ হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড কোনও ভারতীয়েরই ছিল না।

এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের প্রধান কোচ হিসাবে দায়িতেব পেয়েছিলেন আশিস নেহেরা। প্রথম দিন থেকেই কাজে নেমে পড়েছিলেন তিনি। যথন সকলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে নানান কথাবার্তা বলছিলেন, সেই সময় হার্দিকের পাশে দাঁড়িয়েছিলেন আশিস নেহেরাই। গুজরাত টাইটান্সের প্রতিটি সদস্যের মুখেই আশিস নেহরার প্রশংসা শোনা গিয়েছে বারবার । গুজরাত চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গেই আইপিএলের মঞ্চে ১৪ বছরের খরা কাটল। বিদেশীদের দাপট কাটিয়ে প্রথম ভারতীয় কোচ হিসাবে চ্যাম্পিয়নের মুকুট পরলেন আশিস নেহেরা।

আইপিএল শুরুর পর থেকেই চ্যাম্পিয়ন দলে কোচ হিসাবে দেখা গিয়েছে বিদেশীদেরই নাম। দীর্ঘ ১৪ বছরে আইপিএলের চ্যাম্পিয়ন কোচ হিসাবে দেখা গিয়েছে ডারেন লেমন, ট্রেভর বেলিস, রিকি পন্টিং, টম মুডি এবং স্টিফেন ফ্লেমিংদের মতো নাম। কিন্তু এবারই সমস্ত হিসাব নিকাশ বদলে দিয়েছে গুজরাত টাইটান্স। ২০২২ সালে প্রথম ভারতীয় প্রধান কোচ হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন আশিস নেহেরা। আর তাতেই আপ্লুত তিনি সহ বাকি সকলে।

প্রথম ভারতীয় হিসাবে ক্রিকেটার ও কোচ দুই ভূমিকাতেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন আশিস নেহেরা

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে প্রধান কোচ হিসাবে সবচেয়ে সফল নাম হল স্টিফেন ফ্লেমিংয়ের। তাঁর কোচিংয়ে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এরপরই রয়েছেন মহেলা জয়বর্দনে। তাঁর কোচিংয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এতদিন পর্যন্ত েই তালিকায় কোনও ভারতীয়ের নাম ছিল না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচ হিসাবেও যেন নতুনভাবে উঠে এলেন এবার আশিস নেহেরা।

শুধুমাত্র ভারতীয় কোচ হিসাবেই নয়, আইপিএলের মঞ্চে আরও এক এলিট তালিকায় নাম তুললেন আশিস নেহেরা। একমাত্র ভারতীয় হিসাবে ক্রিকেটার এবং কোচ হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন তিনি। আর সব মিলিয়ে এই তালিকায় আশিস নেহেরার জায়গা চতুর্থ স্থানে। তাঁর আগে রয়েছেন শেন ওয়ার্ন, রিকি পন্টিং এবং ডারেন লেমন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ক্রিকেটার হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন আশিস নেহেরা।

close whatsapp