ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর নিজের ধারাবাহিকতা বজায় রাখার দিকেই নজর অর্শদীপ সিংয়ের
আপডেট করা - May 31, 2022 3:18 pm

আইএলে দুর্ধর্ষ পারফরম্যান্স। উইকেট হয়ত বেশী তুলতে পারেননি তিনি, ডেথ ওভারে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে সকলের মন জিতে নিয়েছিলেন অর্শদ্বীপ সিং। আর সেই পারফরম্যান্সের জন্য ভারতয় দলেও ডাক পেয়েছেন তিনি। এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমেছিলেন অর্শদীপ সিং। বেশীরভাগ ম্যাচেই শেষ মুহূর্তে বল হাতে দুরধর্ষ বোলিং করে পকঠিন পরিস্থিতির মধ্যে থেকে দলকে জয়ের রাস্তা এনে দিয়েছেন তিনি। যদিও শেষরক্ষা করতে পারেনি পঞ্জাব।
এবারের আইপিএলে প্রথম দিন থেকেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন অর্শদীপ সিং। বিশেষ করে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বোলিং করতে এসে ম্যাচের মোরই ঘুরিয়ে দিয়েছেন তিনি। আর সেই পারফরম্যান্সই তাঁর ভারতীয় দলে জায়গা পাওয়ার রাস্তা পকা করে দিয়েছে। আইপিএলে লিগ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা সিরিজের ন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছিল। সেই দলেই তরুণ ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছেন অর্শদীপ সিং।
সদ্য সমাপ্ত আইপিএলে ১০ উইকেট রয়েছে অর্শদীপ সিংয়ের
এবারের আইপিএলে অর্শদীপের নামই হয়ে গিয়েছে টেথ ওভার স্পেশ্যালিস্ট। হওয়াটাই স্বাভাবিক। শেষের দিকে বোলিং করতে এসে বহু ম্যাচই রং বদলে দিেছেন তিনি। সদ্য সমাপ্ত আউপিএলে ১০ টি উইকেট তুলতে পেরেছেন অর্শদীপ। কিন্তু সেই মঞ্চে তাঁর ইকনমি কিন্তু যথেষ্ট ঈর্ষনীয়। মাত্র ৭.৭০ ইকনমি রয়েছে অর্শদীপ সিংয়ের। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সেই ধারাই অব্যহত রাখতে মরিয়া এই তরুণ পঞ্জাবী বোলার।
ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং বোলিং কোচ পরেশ মাম্বরে। তাদের থেকে পরামর্শ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন এই তরুণ ক্রিকেটার। আইপিএলে তাঁর এই পারফরম্যান্সের ধারাবাহিকতাই ভারতের জার্সিতে ধরে রাখতে চান তিনি। এই প্রসঙ্গে এনডিটিভিকে অর্শদীপ সিং জানিয়েছেন, “আমার ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে আরও কঠোর পরিশ্রম করতে চাই। সেখানে বোলিং কোচ পরণ মাম্বরে স্যার থাকবেন এবং সঙ্গে থাকবে প্রধান কোচ রাহুল স্যার। তাদের পরামর্শ কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আন্তর্জাতিক খেলায় একজন ক্রিকেটারের মানসিক দৃড়তা কেমন হতে হয় সেই পাঠও নিতে চাই তাদের থেকে”।
ভারতীয় দলের সঙ্গে অবশ্য এটাই প্রথমবার নয়। এর আগেও তিনি ভারতীয় দলের সদস্য হয়েছেন। শ্রীলঙ্কা সফরের সময় ভারতীয় দলের নেট বোলার হিসাবে সুযোগ পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু দলে একাধিক সদস্যের করোনা সংক্রমণের জন্য ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা তাঁকে প্রতিক্ষেত্রে সহায়তা করেছে। ভারতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পেলে যে সেটাই কাজে লাগাতে চান তা নিয়ে কোনও সনম্দেহ নেই।