মেলবোর্ন স্টার্সের হয়ে অভিষেক ম্যাচে নামার আগে একগুচ্ছ নিয়মের জালে আবদ্ধ দ্রে রাস
আবু ধাবি টি-১০ লিগ খেলে বিগ ব্যাশে আসছেন রাসেল
আপডেট করা - Dec 10, 2021 11:38 am

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ১০ই ডিসেম্বর শুক্রবার, ঐতিহ্যমণ্ডিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন স্টার্সের হয়ে অভিষেক করতে চলেছেন। তবে, ক্রিস গ্রীনের থান্ডারের বিপক্ষে মাঠে নামার আগে জ্যামাইকানকে কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে। এই মুহূর্তে টি-টোয়েন্টির এই অভিজ্ঞ অলরাউন্ডার তাঁর সতীর্থদের স্পর্শ করতে পারবেন না।
ড্রেসিংরুমে প্রবেশ করার জন্য রাসেলকে একটি ভিন্ন গেট দিয়ে এমসিজিতে প্রবেশ করতে হবে, একটি ভিন্ন লিফট ব্যবহার করতে হব। ওয়ার্ম-আপের সময় তাঁকে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের থেকে কমপক্ষে দুই মিটার দূরে থাকতে হবে। ডাগআউটে তাঁর বসার স্থানটিও তাঁর বাকি সতীর্থদের থেকে আলাদা হবে।
রাসেল উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে হাই ফাইভ করতে পারবেন না এবং ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারের সময় তাঁর জন্য আলাদা মাইক্রোফোনের ব্যবস্থা করা হবে। মাঠ ছাড়ার সময়, রাসেলকে তাঁর সতীর্থদের থেকে দূরে থাকতে হবে এবং সাত দিনের কোয়ারেন্টাইনের পরে তিনি বাকি ক্রিকেটারদের সঙ্গে সহজভাবে মিশতে পারবেন।
ফক্স স্পোর্টস-এর রিপোর্ট অনুসারে, ক্রিকেট অস্ট্রেলিয়া নিয়মগুলি পরিকল্পনা করেছে এবং উক্ত তারকাকে সেসব নিয়ম জানিয়ে দিয়েছে। কোভিড-১৯ মহামারীতে ক্রিকেটারদের স্বাস্থ্য ও সুস্থতার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেভিড হাসি বলেছেন, আমি আন্দ্রে রাসেলের সাথে কাজ করার জন্য অপেক্ষা করতে পারছি না
ইতিমধ্যে, স্টার্সের প্রধান কোচ ডেভিড হাসি রাসেলকে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে দলে পেয়ে আনন্দিত। স্টার্সের জেনারেল ম্যানেজার ব্লেয়ার ক্রাউচও রাসেলকে দলে পেয়ে উচ্ছ্বসিত।
“মেলবোর্ন স্টার্সের হয়ে আন্দ্রের মতো কাউকে পাওয়াটা আমাদের ক্লাবের জন্য একটি বিশাল বড় ব্যাপার। আমরা চাই আমাদের স্টার্স পরিবার এমসিজিতে সেরা খেলোয়াড়দের খেলতে দেখুক এবং আন্দ্রে সত্যিই একজন বিশ্বমানের ক্রিকেটার। সে যখন এখানে আসবে সেই সময় আমি তার সাথে কাজ করার জন্য অপেক্ষা করতে পারছি না এবং শুক্রবার রাতে তার অভিষেকের জন্য অপেক্ষা করছি, “হাসি বলেছেন।
“আমরা এই গ্রীষ্মে দর্শকে ভরা এমসিজিতে আন্দ্রেকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। স্টার্সে আমরা সবসময় আমাদের সদস্যদের এবং ভক্তদের মনোরঞ্জনের জন্য বিশ্বমানের খেলোয়াড় পেতে চেষ্টা করি এবং আন্দ্রে বশ্যই তাদের মধ্যে পড়ে। এমসিজিতে থান্ডারের বিরুদ্ধে শুক্রবার থেকে আমরা তার কাছ থেকে যে বিনোদন পেতে চলেছি, সেই নিয়ে রোমাঞ্চিত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি,” ক্রাউচ বলেছেন।