অ্যানরিচ নর্তজে শীঘ্রই মাঠে ফিরবেন, দিল্লি ক্যাপিটালস সমর্থকদের জন্য বিশেষ বার্তা অজিত আগরকরের

Ajit Agarkar
Ajit Agarkar. (Photo Source: Instagram)

দিল্লি ক্যাপিটালস সমর্থকদের জন্য স্বস্তির খবর। আর কয়েকদিনের মধ্যেই দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে চলেছেন অ্যানরিচ নর্তজে। শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। আর সেই ম্যাচে নামার আগেই  এ স্বস্তির খবর দিল্লি ভক্তদের জন্য দিলেন ঋষভ পন্থদের সহকারী কোচ অজিত আগরকর। একইসঙ্গে  আরও দুই তারকাকে নিয়েই স্বস্তির বার্তা শোনালেন অজিত আগরকর। শীঘ্রই লুঙ্গি এনগিডি এবং মুস্তাফিজুর রহমানও নামতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

এবারের আইপিএল শুরু হওয়ার আগে সবচেয়ে বেশী দুশ্চিন্তায় পড়ে গিয়েছল দিল্লি ক্যাপ্টালস। মেগা নিলাম থেকে দুর্ধর্ষ তারকাদের নিলেও, প্রথম ম্যাচে নামার আগে তাদের কাউকেই পায়নি দিল্লি ক্যাপিটালস। সেইসঙ্গে মিচেল মারশ ও অ্যানরিচ নর্তজেকে নিয়ে চিন্তা আরও বেড়েছিল দিল্লি ক্যাপিটালসের। হবে নাই বা কেন, এই দুই তারকার হঠা্ত্ চোটই তো দিল্লির হিসাব নিকাশ বদলে দিয়েছিল।

অ্যানরিচ নর্তজেকে নিয়ে বিরাট আপডেট দিলেন অজিত আগরকর

গতবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন অ্যানরিচ নর্তজে। আর সেই সমস্ত কথা হিসাব করে তাঁকে নিলামের আগে না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ উইকেটও নিয়েছিলেন নর্তজে। কিন্তু গতবছর নভেম্বর মাস থেকেই পায়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে গিয়েছিলেন নর্তজে। এরপর থেকে আর মাঠে নামতে পারেননি তিনি।  কয়েকদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের জন্য নর্তজেকে না রাখার সিদ্ধান্ত রাখা হয়েছিল। আর সেটাই দিল্লি ক্যাপিটালসের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট ছিল।

যদিও আইপিএল শুরু হওয়ার সময়ই দিল্লি ক্যাপ্টালস শিবিরে যোগ দিয়েছেন অ্যানরিচ নর্তজে। যদিও এখনও পর্যন্ত মাঠে নামেননি তিনি। তবে খুব শীঘ্রই তাঁর মাঠে নামার ব্যপারে আশ্বাস দিয়েছেন অিত আগরকর। তিনি জানিয়েছেন, “অ্যানরিচ নর্তজে খুব শীঘ্রই মাঠে ফিরবেন। মুস্তাফিজুর রহমান ও লুঙ্গি এনগিডিও শীঘ্রই দিল্লির হয়ে মাঠে নামবেন”।

এবারের আইপিএলে সাতজন বিদেশী ক্রিকেটারদের দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। যদিও প্রথম ম্যাচে মাত্র দুজন বিদশীকে নিয়েই নামতে পেরেছিল তারা। যদিও সেই ম্যাচে মু্ম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েই এবারের আইপিএলে যাত্রা শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। এখনও দিল্লি শিবিরে যোগ দেননি ডেভিড ওয়ার্নার। কয়েকদিনের মধ্যে তিনিও দলের সঙ্গে যোগ দেবেন। আর তাতেই স্বস্তি পাচ্ছেন দিল্লি ক্যাপিটালস সমর্থকরা।

close whatsapp