বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর চেতেশ্বর পূজারাকে প্রশংসায় ভরিয়ে দিলেন অজয় জাদেজা

Cheteshwar Pujara
(Photo by GEOFF CADDICK/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এরপরই দল থেকে বাদও পড়েছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু বাংলাদেশ সিরিজ দিয়েই যেন ফের ঘুরে দাঁড়িয়েছেন তিনি। রবিবারই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। বোলারদের পাশাপাশি সেই মঞ্চে যে ভারতীয় দলের অন্যতম প্রধান জয়ের কারিগড় ছিলেন চেত্শ্বর পূজারা, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের পরই চেতেশ্বর পূজারার প্রশংসায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারা। সেই সময় কাউন্টি ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন তিনি। এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে দেখা গিয়েছিল চেতেশ্বর পূজারাকে। সেখানে অবশ্য সেভাবে পারফরম্যান্স করতে দেখা যায়নি তাঁকে। এতকিছুর পরও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট রিরিজে চেতেশ্বরক পূজারাকে রেখেই দল সাজিয়েছিল ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। আর তাতেই যে ভারতীয় দলের জয়েরক রাস্তা প্রশস্ত হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরী পেয়েছেন চেতেশ্বর পূজারা

প্রথম ইনিংসে পরপর উইকেট খুইয়ে একসময় বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই দায়গা থেকেই টিম ইন্ডিয়ার হাল ধরেন চেতেশ্বর পূজারা। একাহাতেই কার্যত দলকে টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। সেইসঙ্গে অবশ্যই শ্রেয়স আইয়ারের যোগ্য সঙ্গত ছিল। সেই ইনিংসে অবশ্য ১০ রানের সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল চেতেশ্বর পূজারার। দ্বিতীয় ইনিংসে আর কোনও সুযোগ হাতছাড়া করেননি চেতেশ্বর পূজারা। তাঁর এই পারফরম্যান্স দেখেই খুশি হয়েছেন প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা।

এই প্রসঙ্গে সম্প্রচারকারী সংস্থায় চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “ভুলে গেলে চলবে না যে কয়েকদিন আগেই দল থেকে বসানো হয়েছিল চেতেশ্বর পুজারাকে। দুটো টেস্ট আগেই ভারতীয় দলের বাইরে চিলেন চেতেশ্বর পূজারা। ভারতীয়দলের এই নির্বাচকরাই তাঁকে একসময় ভারতীয় দলের বাইরে রেখেছিল। আবার তাই কিন্তু  চেতেশ্বরক পূজারাকে ভারতীয় দলে ফিরিয়েছেন। এই তারকা ক্রিকেটার সবসময়ই নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছেন। অনুর্ধ-১৫ ক্রিকেট থেকেই স্ট্রাগলের আরেক নাম হয়ে উঠেছেন চেতেশ্বর পূজারা”।

বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি। এই মুহর্তে ভারতীয়ে দলের হয়ে েই সিরিজে সর্বোচ্চ রানের মালিক চেতেশ্বর পূজারা।  যদিও এখনও একটা টেস্ট বাকি রয়েছে। সেখানেও ফের টেতেশ্বর পূজারাকে এই পারফরম্যান্সে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp