টার্নার নয় আহমেদাবাদ টেস্টে ব্যাটিং সহায়ক পিচ হওয়ারই ইঙ্গিত

Narendra Modi Stadium
Narendra Modi Stadium. (Photo by SAM PANTHAKY/AFP via Getty Images)

ইন্দোর টেস্ট দিয়েই ভারতের বিরুদ্ধে এই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। এই টেস্ট জেতার সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা পাকা করে ফেলেছে অস্ট্রেলিয়া। যদিও ভারতেরও যে রাস্তা খোলা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় টেস্ট ভারতীয় দল জিততে পারলেই সিরিজ পকেটে পোরার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। ইন্দোর টেস্ট শেষ হওয়ার সঙ্গেই শুরু হয়ে গিয়েছে আহমেদাবাদের পিচ নিয়ে আলোচনা। এই মুহূর্তে সকলেরই চোখ রয়েছে আহমেদাহবাদের দিকে।

এখনও পর্যন্ত বারত বনাম অস্ট্রেলিয়া এই সিরিজে কোনও বিষয় নিয়ে যদি সবচেয়ে বেশী চর্চা হয়ে থাকে তা হল পিচ। নাগপুর, দিল্লি থেকে ইন্দোর। পিচ সব জায়গাতেই বিতর্কের কেন্দ্রে এখন পিচ। বিশেষ করে ইন্দোর টেস্টের পর পিচ নিয়ে চর্চা তুঙ্গে। ইতিমধ্যেই ইন্দোেরের পিচ নিয়ে নিজেদের রায় ঘোষমা করেছে আইসিসি। এই পিচকে খারাপ আখ্যাই দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এরপরই রয়েছে আহমেদাবাদে টেস্ট।

আহমেদাবাদ টেস্টে জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ভারতীয় দল

স্বভাবতই যে সেখানেও পিচের দিকেই সকলের সবচেয়ে বেশী নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে শোনাযাচ্ছে আহমেদাবাদে নাকি টার্নিং ট্র্যাক নয়, স্পোর্টিং উইকেটই পেতে চলেছে দুই দল। এখনও পর্যন্ত আহমেদাবাদের পিচ কিউরেটরের সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে কোনোরকম যোগাযোগ করা হয়নি। সেখানেই নাকি ব্যাটিং সহায়ক পিচ প্রস্তুতই করতে চলেছেন সে্খানকার পিচ কিউরেটররা। ে্ই ্মযাচ জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল জায়গা পাকা করে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই এক সংবাদ সংস্থাতে আহমেদাবাদের ক্রিকেট বোর্ডের এক সূত্র মারফত জানানো হয়েছে, “এখনও পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে পিচ নিে কোনো কিছু জানানো হয়নি। গোটা মরসুমে যেমন পিচ আমাদের এখানে হয়ে থাকে, এখান পিচ কিউরেটররা সেভাবেই আহমেদাবাদের পিচ প্রস্তুত করছেন। এই মাঠে শেষ রঞ্জি ট্রফি ম্যাচেও রেলওয়ে ৫০০ এর ওপর রান করেছিল। সেই ম্যাচে গুজরাত ইনিংসে হারলেও  দুই ইনিংসে কিন্তু ২০০-এর ওপর রান করতে পেরেছিল”।

ইন্দোরে র্যাঙ্ক টার্নার পিচ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর্যুদস্ত হয়েছিল ভারতীয় দলই। সিরিজ জয়ের অপেক্ষা বেড়েছে ভারতীয় শিবিরের।  স্পিনিং ট্র্যাকে ব্যর্থ হওয়ার পরই কী সিদ্ধান্ত বদলের রাস্তায় হাঁটতে চলেছে টিম ইন্ডিয়া। সেজন্যই কী আহমেদাবাদে এবার ব্যাটিং সহায়ক পিচ প্রস্তুত হতে চলেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই েখন দেখার।

close whatsapp