অস্ট্রেলিয়ার সিরিজ না খেলার সিদ্ধান্তের প্রতিবাদে বিবিএল থেকে সরলেন আফগান ক্রিকেটার নভিন উল হক

Naveen-ul-Haq
Naveen-ul-Haq. (Photo by Will Russell – CA/Cricket Australia via Getty Images)

আগামী মার্চ মাসে আফগানিস্তানের বিরদ্ধে একদিনের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার হঠাত্ই সেই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। তালিবামন প্রসঙ্গেই সেই সিদ্ধান্ত নিয়েছে তারা। আর তাতেই ক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেটার নভিন উল হক। এই ঘটনার প্রতিবাদে বিগব্যাশ লিগ থেকে নাম তুলে নিলেন আফগান ক্রিকেটার নভিন উল হক। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে কোনওমতেই সমর্থন করতে পারছেন না তিনি। নিজের হতাশা ব্যক্ত করেই বিগব্যাশ লিগ থেকে নাম তুলে নিয়েছেন নভিন উল হক।

গতবছরই আফগানিস্তনের দখল নিয়েছে তালিবান। এই মুহূর্তে গোটা দেশজুড়ে চলছে তালিবান শাসন। তালিবান সরকারের নানান নতুন নিয়মে জেরবার সেখানকার নাগরিকদের জীবন। ইতিমধ্যেই আফগানিস্তানে মহনিলাদের পড়াশোনা এবং চাকরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। আর তাতেই ক্ষুব্ধ অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এবার আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে নাম তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। মহিলাদের শিক্ষা ও চাকরির ওপর নিষেধাজ্ঞার জেরেই গত মার্চ মাসে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিগব্যাশ লিগে দুটো উইকেটও পেয়েছিলেন নভিন উল হক

নতুন বছরের মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে নামার কতা ছিল অস্ট্রেলিয়ার। সংযুক্ত আরব আমিরশাহীতে সিরিজ খেলার কথা ছিল এই দুই দলের। কিন্তু সম্প্রতিই তালিবান সরকারের নতুন নিয়মে ক্ষুব্ধ হয়েছে অস্ট্রেলিয়া। সেজন্যই শেষপর্যন্ত এই সিরিজ থেকে নাম তুলে নিয়েছে তারা। আইসিসি ওডিআই লিগের সূচীর মধ্যেই ছিল এই একদিনের সিরিজ।  যদিও অস্ট্রেলিয়ার নাম তুলে নেওয়ার পর সেই ম্যাচের ৩০ পয়েন্ট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে আফগানিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের পরই বিগব্যাশ লিগ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নভিন উল হক।

হঠাত্ই অস্ট্রেলিয়ার নাম তুলে নেওয়ায় তিনি হতাশ। সেই হতাশার কথা জানিয়েই নাম তুলে নিয়েছেন নভিন উল হক। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন তিনি। এই প্রসঙ্গে সোশ্যাল সাইটে জানিয়েছেন তিনি, “এমন শিশুসুলভ সিদ্ধান্তের জেরেই এই মুহূর্ত থেকে আমি এূারের বিগব্যাশ লিগ থেকে নাম তুলে নিতে বাধ্য হচ্ছি। যখন একটা দেশ এমন একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় তাদের একমাত্র খুশির জায়গাটা নিতে পারনা তুমি”।

এবারের বিগব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার নভিন উল হক। ইতিমধ্যে সিডনি সিক্সার্সের হয়ে বেশ কয়েকটা ম্যাচও খেলা হয়ে গিয়েছে তাদের। বিগব্যাশ লিগের মঞ্চে দুটো উইকেটও রয়েছে তাঁর।

close whatsapp