“আমার নামই তো হার্দিক পান্ডিয়া” – সাংবাদিকের প্রশ্নের যোগ্য জবাব দিলেন ভারতীয় অলরাউন্ডার
তৃতীয় টি-২০তে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হার্দিক
আপডেট করা - Aug 3, 2022 6:27 pm

টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বর্তমানে জীবনের সেরা ফর্মে আছেন। পান্ডিয়া সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ম্যাচগুলিতে অত্যন্ত ভালো পারফরম্যান্স করেছিলেন। তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পান্ডিয়া তাঁর ভালো ফর্ম অব্যাহত রেখেছেন।
এর আগে, পান্ডিয়া আইপিএলে নতুন প্রবেশকারী গুজরাত টাইটান্স (জিটি)-এর নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জিতেছিলেন। উল্লেখ্য, হার্দিক দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অলরাউন্ডার জাক কালিসকে তাঁর আদর্শ মনে করেন এবং এর আগে বলেছিলেন যে তিনি দেশের জন্য সবকিছু করতে চান, যেমনটি কালিস দক্ষিণ আফ্রিকার জন্য করেছিলেন।
আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি: হার্দিক পান্ডিয়া
আত্মবিশ্বাসে ভরপুর হার্দিক এখন ভারতের হার্দিক পান্ডিয়া হতে চান। একজন সিনিয়র সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি ভারতের হার্দিক পান্ডিয়া হয়ে গেছেন? যার জবাবে হার্দিক বলেন, “আপ বাতে সাকতে হ্যায় স্যার, মুঝে তো নাহি পাতা। মেরা তো নাম হি হার্দিক পান্ডিয়া হ্যায় তো বননে কি জরুরাত নাহি হ্যায় হার্দিক। (সেটা আপনিই বলতে পারেন, স্যার। আমি তো জানি না। আমার নামই তো হার্দিক পান্ডিয়া তাই আমার হার্দিক হওয়ার দরকার নেই),” জবাবে হার্দিক বলেন। ভিডিওটি সাংবাদিকের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছে।
“আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি এখন যা করছি তা যদি কেউ করতে না পারে, তাহলে আমি ভারতের অলরাউন্ডার হয়ে যেতে পারব,” তিনি যোগ করেছেন।
হার্দিকের সাম্প্রতিক পারফর্ম্যান্স সম্পর্কে বলতে গেলে, ডানহাতি ব্যাটার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় মেরুন জার্সির পুরুষদের বিরুদ্ধে ৩১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও জেতাতে পারেননি ভারতকে। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে মাত্র চার রান আউট হলেও বল হাতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তাঁর চার ওভারের কোটায় মাত্র ১৯ রান দিয়ে বিপক্ষের ওপেনার ব্র্যান্ডন কিং-এর উইকেট নিয়েছিলেন।
৬ই আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হতে চলা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের সময় এই তারকা অলরাউন্ডারকে আবার মাঠে নামতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে, মেন ইন ব্লু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে এবং চতুর্থ ম্যাচ জিতে সিরিজ দখল করার চেষ্টা করবে।