শেষ ছয় ওভারেই ম্যাচ হেরে গিয়েছে তারা, সিরিজ হারের পর হতাশার সুর নিকোলাস পুরানের গলায়

Nicholas Pooran
Nicholas Pooran

প্রথমে বাংলাদেশ। এবার ভারতের কাছেও ঘরের মাঠে একদিনের সিরিজে হার। একের পর এক ম্যাচ হেরেই চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় রান করেও সেষরক্ষা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে নিকোলাস পুরানের গলা থেকে ঝড়ে পড়েছে এবার একরাশ হতাশার সুর। ক্রিকেটারদের মানসিক দৃড়তা নিয়েও যেন প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। ম্যাচের শেষ ছয় ওভারেই ওয়েস্ট ইন্ডিজ যে হেরে গিয়েছে তা মানতে কোনও দ্বিধা নেই ক্যারিবিয়ান অধিনায়কের।

ঘরের মাঠে কয়েকদিন আগেই বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই চিল ওয়েস্ট  ইন্ডিজের সামনে। সিরিজ শুরুর আগেই বাকযুদ্ধটা শুরু করে দিয়েছিলেন নিকোলাস পুরান। ভারতের দ্বিতীয় দল নাকি তাদের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছিল বলে জানিয়েছিলেন নিকোলাস পুরান। কিন্তু মাঠে নামার পরই বদলে গিয়েছে সম্পূর্ণ চিত্রটা। একাধিক তারকা না থাকলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিততে খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় দলের।

এক ম্যাচ বাকি থাকতেই ভারতের কাছে সিরিজ হার নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজের

ভারতের বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা দুর্ধর্ষ লড়াই করেছেন। কিন্তু বোলাররা দুউ ম্যাচেই ব্যর্থ। প্রথম ম্যাচে তাদের বোলাররা যেমন ভারতীয় ব্যাটারদের বড় রান তোলা থেকে আটকাতে পারেননি। ঠিক তেমনই দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান করলেও, ভারতীয় ব্যাটারদের আটকাতে তারা ব্যর্থই হয়েছেন। আর তাতেই আফসোসটা যেন লুকিয়ে রাখতে পারছেন না নিকোলাস পুরান।

সিরিজ হারের পর সেই কথাই এবার উঠে এসেছে তাঁর গলা থেকে। তিনি জানিয়েছেন, “শেষ কয়েক ওভারে আমরা আমাদের মানসিক দৃড়তা বজায় রাখতে পারিনি। শেষ ছয় ওভারেই আমরা ম্যাচটা হেরে গিয়েছি। শেষের দিকে একটাই উইকেট প্রয়োজন ছিল, কিন্তু তা তুলতে পারিনি, অক্ষর সত্যিই অসাধারণ খেলেছেন”।

প্রথমে ব্যাটিং করে এদিন ভারতীয় বোলার বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখানো শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। শাই হোপের শতরান এবং নিকোলাস পুরানের ৭৪ রানের ইনিংসে ভর করে ম্যাচ ৩১১ রানে পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। বল হাতেও শুরুটা যে খতুব একটা খারাপ করেছিল তা নয়। কিন্তু শেষের দিকে গিয়েই যেন তাল কাটে তাদের। আর সেটাই মেনে নিতে কষ্ট  হচ্ছে নিকোলাস পুরানের।

তাণর মতে তাদের দলের ক্রিকেটাররা শেষের দিকে নিজের স্নায়ুর শক্তি ধরে রাখতে পারছেন না। শেষ ছয় ওভারেই নাকি ম্যাচের মোর গুরে গিয়েছিল। আর অক্ষর পটেলের উইকেটটা তুলতে না পারা অন্যতম ব্যর্থতা তাদের।

close whatsapp