হার্দিক পান্ডিয়াকে ছাড়াই প্রস্তুতি শুরু ভারতের, মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে নামতে পারেন তিনি
আপডেট করা - Jun 6, 2022 10:17 pm

সদ্য ভারতীয় দলে ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই ফের তাঁকে নিয়ে গুঞ্জন শুরু। ভারতীয় দলের সঙ্গে প্রথম দিন অনুশীলন করলেন না সদ্য আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শোনাযাচ্ছে ভারতয় দলের সঙ্গে নাকি দিল্লি পৌঁছননি তিনি। আর তাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার নামা ঘিরে নতুন করে শুরু সংশয়। যদিও বোর্ড সূত্রে খবর এদিন তিনি না এলেও, মঙ্গলবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন।
দীর্ঘ ছয় মাস পর চোট সারিয়ে ফের বাইশগজে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল দিয়েই প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়কের পদে ছিলেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন পর ফের মাঠে ফিরেই চেনা ছন্দে দেখা গিয়েছে ভারতের রকস্টার পান্ডিয়াকে। তাঁর হাত ধরে অভিষেক মরসুমেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। শুধু তাই নয় গুজরাতের হয়ে ব্যাট ও বোলিংয়েও সফল হয়েছেন হার্দিক।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রান রয়েছে হার্দিক পান্ডিয়ার। শুধু তাই নয় গোটা মরসুমে আটটি উইকেটও রয়েছে হার্দিকের ঝুলিতে। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই হা্দিককে ফের ভারতীয় দলে ফেরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। যদিও হতাশ হয়নি কেউই। আইপিএলের প্লেঅফ শুরু হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছিল। সেখানেই ফের ভারতীয় দলে ডাক পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
সোমবার ভাতীয় দলের সঙ্গে প্রস্তুতিতে নামেননি হার্দিক পান্ডিয়া
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশকিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধা্ন্ত নিয়েছেন নির্বাচকরা। সেইসঙ্গে অই সিরিজেই ভারতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিকের। আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিল্লিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারত। রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সোমবার থেকে প্রস্তুতিতেও নেমে পড়ছেন লোকেশ রাহুলরা।
কিন্তু সেখানেই অনুপস্থিত হার্দিক পান্ডি্য়া। আর তাতেই ফের একটা নতুন গুঞ্জন আরম্ভ হয়েছে। তবে কী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নেই হার্দিক পান্ডিয়া। এমন নানান প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করে দিয়েছিল। যদিও বোর্ড সূত্রে জানানো হয়েছে হার্দিককে নিয়ে চিন্তার কিছুই নেই। দিল্লি তিনি ভারতীয় দলের সঙ্গে না এলেও, শোনাযাচ্ছে মঙ্গলবারই দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। ৯ জুন তিনি যে খেলবেন সে ব্যপারে আশাবাদী সকলেই। যদিও এদিন অপশানাল প্রস্তুতিই ছিল টিম ইন্ডিয়ার।
টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। দীর্ঘদিন পর ফের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই মাঠে ফিরতে চলেছেন হার্দিক।