চোট-আঘাত দূরে সরিয়ে রাখতে পারলে জো রুট তাঁর রেকর্ডও টপকে যাবেন, আশাবাদী অ্যালেস্টার কুক

Joe Root
Joe Root. (Photo Source: Twitter/ECB)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ইংল্যান্ড শিবিরের নায়ক জো রুট। দীর্ঘদিন ব্যর্থতার পর ফের নিজের চেনা ছন্দে ফিরেছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক। তাঁর হাত ধরেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয় হাসিল করে নিয়েছে ব্রিটিশ বাহিনী। শুধু তাই নয় ঐতিহ্যের লর্ডসে একাধিক রেকর্ডও গড়েছেন জো রুট। প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের এমন পারফরম্যান্স দেখার পরই উচ্ছ্বাসের সুর আরেক চতারকা অ্যালেস্টার কুকের গলায়।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম সময়েে টেস্ট ১০ হাজার রানের মাইলস্টোন সম্পূর্ণ করেছেন জো রুট। একইসঙ্গে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ১০ রহাদার রানের তালিকায় নাম তুলেছেন তিনি। তাঁর সামনেই রয়েছেন অ্যালেস্টার কুক। কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জো রুটের পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন ব্রিটিশ তারকা অ্যালেস্টার কুক। তাঁর মতে চোট আঘাত দূরে সরিয়ে রেখে রুট যদি এমনভাবে এগিয়ে যেতে পারেন তবে একসময় কুকের রানও টপকে যাবেন তিনি।

ইংল্যান্ডের হয়ে ক্রিকেট কেরিয়ারে ২২ গজে বহু মণিমুক্তো ছড়িয়েছেন অ্যালেস্টার কুক। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে বহু সাফল্য এনে দিয়েছেন তিনি। জিতেছেন অ্যাশেজের মতো সিরিজও। সেই অ্যালেস্টার কুকের ঝুলিতে রয়েছে ১২,৪৭২ রান। রবিবার জো রুটের পারফরম্যান্স দেখার পর, সেই রানও যে খুব এক সুরক্ষিত নেই তা বুঝতে পারছেন কুকও। যদিও রুটের ব্যাটেই তাঁর রানের রেকর্ড ভাঙা দেখতে চান অ্যালেস্টার কুকও। চোট আঘাত দূরে সরিয়ে রাখলে জো রুটই পারবেন তাঁরক রান টপকে যেতে।

১১৮টি টেস্ট খেলে ১০,০১৫ রান করেছেন জো রুট

এই প্রসঙ্গে বিবিসি নিউজে অ্যালেস্টার কুক জানিয়েছেন, “ইংল্যান্ডের হয়ে যিনি সবচেয়ে দুর্ধর্ষ ইনিংস খেলতে পারতেন তাঁর নাম হল কেভিন পিটারসন। কিন্তু ক্রিকেটের তিনটি ফর্ম্যাটে একজন পূর্ণাঙ্গ ব্যাটার হলেন জো রুট। তাঁর ধারাবাহিকতা সত্যিই অসাধারণ। স্পিনের বিরুদ্ধে অন্যান্য যেকোনও ক্রিকেটারের থেকেই অনেক ভান খেলেন জো রুট। চোট আঘাত দূরে সরিয়ে রাখতে পারলে, তিনিই আমার রানের রেকর্ড টপকে যাবেন”।

রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন জো রুট। ১৭০ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে জেতানোর পাশাপাশি টেস্ট ক্রিকেটে নিজের দশ হাজার রানও সম্পূর্ণ করেছেন রুট। ১০,০০০ ক্লাবে নিজের নাম তুলতে মাত্র ৯ বছরই সময় নিয়েছেন তিনি। এই  মুহূর্তে জো রুটের বয়স মাত্র ৩১ বছর। এখনও ইংল্যান্ডের বহু ম্যাচ খেলবেন তিনি। এই মুহূর্তে জো রুটের রান ১০,০১৫। তিনি খেলেছেন ১১৮টি টেস্ট।

অ্যাসেজ হারের পরই ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জো রুট। নিজের পারফরম্যান্সের দিকেই নজর দিয়েছেন তিনি। দীর্ঘদিন পর ফের রানের মুখ দেখেছেন জো রুট। এই ধারাই এখন অব্যহত রাখতে চান তিনি।

 

 

close whatsapp