আশিল নেহেরাকে আইপিএলের অন্যতম সেরা কোচ বললেন গ্যারি কার্স্টেন

Ashish Nehra
Ashish Nehra. (Photo Source: IPL/BCCI)

আন্ডারডগ তকমা নিয়ে আইপিএলের মঞ্চে এসেছিল গুজরাত টাইটান্স। কিন্তু ২৯ মে সেই গুজরাত টাইটান্সই সকলকে মকে দিয়েছে এবার। অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে গুজরাতের টাইটান্সরা। হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ  পারফরম্যান্সের পাশাপাশি অসাধারণ নেতৃত্ব জয়ের রাস্তায় এগিয়ে নিয়ে গিয়েছিল গুজরাতকে। আর সেই লড়াইয়ের অন্যতম নেপথ্য কারকিগড় ছিলেন আশিস নেহেরা। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নেহেরার প্রশংসা শোনা গিয়েছিল হার্দিক সহ বাকিদের মুখে।

এবার সেই আশিস নেহেরার প্রশংসাই শোনা গেল আরেক তারকা কোচ গ্যারি কার্স্টেনের মুখ থেকে। এবারের আইপিএলে গুজরাতের অসাধারণ সাফল্য দেখার পর আশিস নেহেরাকে আইপিএলের অন্যতম সেরা কোচ হিসাবেই মনে করছেন কার্স্টেন। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের মেন্টরের ভূমকায় ছিলেন কার্স্টেন। আশিস নেহেরার কোচিং একেবারে সামনে থেকে দেখেছেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ট্যাকটিক্স থেকে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক, তাদের গাইড করা সবকিছু দেখেই মুগ্ধ হয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারী কার্স্টেন। আর সেজন্যই আশিস নেহেরাকে সেরা কোচ মনে করছেন তিনি।

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন গ্যারী কার্স্টেন। সেই দলেও ছিলেন আশিস নেহেরার। তাঁর সঙ্গে নেহেরার সম্পর্কটা বহু পুরনো। ক্রিকেটার হোক কী কোচ, নেহেরা যে কখনোই প্রচারের আলোর মধ্যে থাকতে চাননা, তা ভালভাবেই জানেন গ্যারী কার্স্টেন। নেহেরার প্রশংসা করতে গিয়ে বারবারই সেই কথা উঠে এসেছে তাঁর মুখে।

প্রথম ভারতীয় প্রধান কোচ হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন আশিস নেহেরা

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে গ্যারী কার্স্টেন জানিয়েছেন, তিনি  কখনোই প্রচারের আলোর মধ্যে থাকতে ভালবাসেন না। আমার মতে কৌশলগত দিক থেকে আশিস নেহেরা আইপিএলের অন্যতম সেরা কোচ। তিনি সবসময়ই ক্রিকেটাররা আরও ভাল পারফরম্যান্স কেমনভাবে করতে পারেন, সেই কথাই ভাবেন।

নেহেরার আসল গুন সম্বন্ধেই এবার আলোচনা করেছেন গ্যারী কার্স্টেন। তাঁর মতে আশিস নেহেরা নাকি এমন একজন ক্রিকেটার  যিনি কোন ক্রিকেটারকে কোন সময় কীভাবে ব্যবহার করতে হবে তা জানেন। তেমনই ক্রিকেটারদের সবসময়ই কতাদের অপশন বাঁচিয়ে রাখার পরামর্শ দেন নেহেরা। এবারের আইপিএলে সেভাবেই দ্বিতীয় পর্বে সাই কিশোরকে ব্যবহার করে সকলকে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স।

এই প্রসঙ্গে গ্যারি কার্স্টেন জানিয়েছেন, ক্রিকেটারদের নিজেদের অপশন বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যেমন সাহায্য করেন, তেমনই কখোন সেটা ব্যবহার করতে হবে সেটাও আশিস নেহেরা খুব ভালভাবে বঝিয়ে দেন। আইপিএলের মতো মঞ্চে কখনোই একটা সঠিক গেম প্ল্যান বেছে নেওয়া সম্ভব নয়।

close whatsapp