তাঁর নেতৃত্বে বহু ম্যাচ জিতিয়েছেন স্টোকস, এবার সেই অধিনায়ক স্টোকসকে জেতাতে পেরে খুশি জো রুট
আপডেট করা - Jun 5, 2022 6:47 pm

তাঁর নেতৃত্বে বহু ম্যাচ জিতিয়ে জো রুটকে উপহার দিয়েছিলেন বেন স্টোকস। এবার সুযোগটা ছিল জো রুটের সামনে। বেন স্টোকসকে হতাশ করেননি। অধিনায়ক স্টোকসকে জিতিয়ে যেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন জো রুট। ম্যাচ শেষে সেই কথা আর লুকিয়ে রাখতে পারলেন না তিনি। ঐতিহ্যের লর্ডসে ফের একবার জ্বলে উঠলেন জো রুটের ব্যাট। ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন ব্যর্থ হয়েছেন তিনিষ শতরানও ছিল না জো রুটের ব্যাটে। লর্ডসেই ইংল্যান্ডের জয়ের নায়ক হলেন জো রুট।
শেষ ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটি টেস্টে জয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ ছিল জো রুটের সামনে অ্যাসিড টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে সেই পরীক্ষাতেই ডাহা ফেল করেছিলেন জো রুট। অ্যাসেজের মঞ্চে একটিও ম্যাচে জিততে পারেনি ইংল্যান্ড। অধিনায়ক জো রুটের ব্যাটেও ছিল রানের খরা। ব্রিটিশ ক্রিকেটে ডামাডোল শুরু হয়ে গিয়েছিল। চিত্রটা তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, অপেক্ষা ছিল দেশে ফেরার।
গত মে মাসেই ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন জো রুট। তাঁর পরবর্তী অধিনায়ক হিসাবে অনেকের নাম উঠে এলেও, শেষপর্যন্ত সেই দায়িত্ব উঠেছিল বেন স্টোকসের কাঁধে। ইংল্যান্ডকে বিশ্ব জয়ী করার প্রধান কারিগড়ও ছিলেন এই ব্ন স্টোকস। টেস্ট ক্রিকেটে ব্রিটিশদের হারানো গৌরব ফের তুলে ধরার দায়িত্ব উঠেছে স্টোকসের কাঁধে। আর তাঁর সেনাপতি হয়ে সেই দায়িত্ব পালন করলেন জো রুট। লর্ডসের মাঠে দ্বিতীয় ইনিংসে দুর্ধর্ষ অর্ধশতরান করে ইংল্যান্ডকে জয়ের রাস্তায় ফেরালেন তিনিই।
এমন পারফরম্যান্স দেখার পর যে জো রুটের হাতেই উঠবে ম্যাচের সেরার পুরষ্কার তা বলার অপেক্ষা রাখে না। দেশকে ফের জেতাতে পেরে তিনি তো অবশ্যই খুশি। এর থেকেও বেশী খুশি অধিনায়ক বেন স্টোকসের ভরসার মর্যাদা দিতে পেরে। একসময় এই স্টোকস তাঁকে বহু ম্যাচ জিতিয়েছেন। এবার সুযোগটা ছিল তাঁর সামনে। স্টোকসে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি।
লর্ডসে ১৭০ বলে অপরাজিত ১১৫ রান করে ম্যাচের সেরাও হয়েছেন জো রুট
ম্যাচ জয়ের পর জো রুট জানান, “দীর্ঘ দিন পর ফের টেস্ট ম্যাচ জিততে পারাটা শুধু আমার কাছেই নয়, আমাদের সকলের কাছে খুব আনন্দের একটা মুহূর্ত। এই সময়টাকে আমরা সকলেই উপভোগ করছি। অতীতে বহুবার আমার অধিনায়কত্বকালীন সময়ে আমাদের দলকে জিতিয়েছেন স্টোকস। তাঁকে সেটাই ফিরিয়ে দেওয়ার এটা আমার কাছে সবচেয়ে বড় সুযোগ। রান করার পাশাপাশি ইংল্যান্ডকে একের পর এক ম্যাচ জেতানোই এখন আমার প্রধান লক্ষ্য”।
ঐতিহ্যের লর্ডসে ১৭০ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছেন জো রুট। শনিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পরপর উইকেট খুইয়ে একসময় চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ডও। সেই সময় স্টোকসের সঙ্গে পার্টনারশিপ গড়েছিলেন জো রুট। যদিও শেষপর্যন্ত স্টোকস থাকতে পারেননি। কিন্তু জো রুট ততক্ষণে ইংল্যান্ডের জয়ের ভিতটা মজবুত করে ফেলেছিলেন।
দীর্ঘদিন পর শুধু শতরানই পেলেন না, আবারপও ইংল্যান্ডের জয়ার নায়কও হয়ে উঠলেন তিনি। এই সেঞ্চুরীর সঙ্গেই বিশ্বের ১৪ তম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ১০,০০০ রানের মালিকও হয়ে গিয়েছেন রুট। এখন শুধুই তাঁর সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষা।