ভারতের বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন ভাঙাই প্রধান লক্ষ্য টেম্বা বাভুমার
আপডেট করা - Jun 1, 2022 4:05 pm

আইপিএল শেষ হয়ে গিয়েছে। এবার নজরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ। আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। তার আগে থেকেই কিন্তু বাকযুদ্ধটা শুরু হয়ে গিয়েছে। যদিও ভারতীয় শিবির নয়, দক্ষিণ আফ্রিকার অধিনায়কও হুঙ্কার দেওয়ার আরম্ভ করে দিয়েছে। ভারতের বিরুদ্ধে তাদের লক্ষ্য নিয়ে এবার সোজা সাপ্টা উত্তর টেম্বা বাভুমার। ভারতের বিশ্বরেকর্ড গড়ার পথে বাধা হয়ে দাঁড়ানোই এখন তাদের প্রধান লক্ষ্য।
এই মুহূর্তে টানা ১২টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়েছে ভারতীয় দল। য়দিও সেই তালিকায় ভারতের সঙ্গে রয়েছে আফগানিস্তান এবং রোমানিয়ার মতো দেশই। কিন্তু রেকপর্ড গড়া থেকে ভারত কিন্তু খুব একটা দূরে দাঁড়িয়ে নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ জুন প্রথম টি টোয়েন্টি জিততে পারলেই একটানা সরবচেয়ে বেশী টি টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়বে ভারত।
লোকেশ রাহুলের নেতৃত্বে সেই রেকর্ড গড়ার লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। সেই পথেই ভারতের সামনে কাঁটা ছড়িয়ে দিতে চায় দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ভারতকে টেস্ট ও একদিনের দুই সিরিজই হারিয়েছিল প্রোটিয়ারা। এবার ভারতের মাটিতে নামার পালা। সেখানেও সেই একই ধারা বজায় রাখতে চায় তারা। ভারত যাতে টানা ১৩টি টি টোয়েন্টি জিতে রেকর্ড গড়তে না পারে, সেই চেষ্টাই করার লক্ষ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
টানা ১৩ টি টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ডের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া
ভারতের বিরুদ্ধে নামার আগেই সেই প্রসঙ্গেই জানিয়েছেন টেম্বা বাভুমা । তিনি জানিয়েছেন, “এই বছরই রয়েছে বিশ্বকাপ। তার আগে ভারতের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজ আমাদের প্রস্তুতির জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। সিরিজ জেতাই আমার প্রধান লক্ষ্য। সেইসঙ্গে ভারতকে একটানা সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচ জয়ের থেকে আটকানোও আমাদের অন্যতম লক্ষ্য”।
বিশ্বকাপের শেষ তিন ম্যাচ থেকে এখনও পর্যন্ত একটিও টি টোয়েন্টি ম্যাচে হারেনি টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা, সকলের বিরুদ্ধে প্রতিটি টি টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি জিতলেই বিশ্বরেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। যদিও সেই দায়িত্ব এবার রোহিত শর্মার কাঁধে নয়, লোকেশ রাহুলের ওপর। আসন্ন টি টোয়েন্টি সিরিজে লোকেশ রাহুলের নেতৃত্বেই নামবে ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কেএল রাহুল একদিনের সিরিজ জিততে ব্যর্থ হয়েছিলেন। এবার সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই ঘরের মাঠে লড়াই। বিশ্ব রেকর্ড এবং প্রতিশোধ, দুইউ সম্পূর্ণ হয় কিনা সেটাই এখন দেখার।