রজত পাতিদারের ইনিংস তাঁর দেখা অন্যতম সেরা বলেই জানালেন দীনেশ কার্তিক

Rajat Patidar
Rajat Patidar. (Photo Source: twitter/ipl)

বিরাট, ফাফ ডুপ্লেিদের মঞ্চে বুধবার ইডেন গার্ডেন্সে নায়ক হয়ে উঠেছিলেন রজত পাতিদার। যাঁর দুর্ধর্ষ শতরানে খরকুটোর মতো উড়ে গিয়েছিল  লখনউ সুপার জায়ান্টসের বোলিং লাইনআপ। ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে রজত পাতিদার যখন মাঠে ঝড় তুলছলেন, সেই সময় আরেক প্রান্তে দাঁড়িয়ে তা উপভোগ করছিলেন দীনেশ কার্তিক। রজত পাতিদারের ৪৯ বলে শতরানের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন তিনি। শুধু তাই নয় এখনও পর্যন্ত অবাছাই কোনো ক্রিকেটারের ব্যাট থেকে নাকি এটাই তাঁর কাছে সেরা পারফরম্যান্স।

আইপিএলের মঞ্চে বুধবার রেকর্ড গড়েছেন তরুণ রজত পাতিদার। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথমে সুযোগ পাননি তিনি। আইপিএলের প্রথম দুই ম্যাচ খেলার পরই চোট পান সিসোদিয়া। সেই জায়গাতেই এবার ২০ লক্ষ টাকায় ফের দলে নেওয়া হয়েছিল রজত পাতিদারকে। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা বুধবার বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট বুঝে গিয়েছে। এবারের আইপিএলে দ্রুততম শতরানটা এসেছে এই রজত পাতিদারের ব্যাট থেকেই।

রবিবার যে সময় তিনি ব্যাটিংয়ে আসেন, তখন বেশ চাপে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখান থেকেই ম্যাচের হাল ধরেন তিনি। এররপর ক্রিজে তাঁর সঙ্গী দীনেশ কার্তিক। শেষ সাত ওভারে ঝড় ওঠে বুধবারের ইডেন গার্ডেন্সে। কালবৈশাখী নয়, এদিন রজত পতিদারের তান্ডব দেখেছিল গোটা ইডেন গার্ডেন্স। ৪৯ বলে শতরান। আর সেই পারপরম্যান্স দেখে আপ্লুত বেঙ্গালুরুর এবারের আরেক তারকা দীনেশ  কার্তিক। কোনও অবাছাই তারকার ব্যাট থেকে এর আগে এমন পারফরম্যান্স দেখেননি তিনি।

চলতি আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন রজত পাতিদার

এই প্রসঙ্গে দীনেশ কার্তিক বলেছেন, “আমার দেখা এটাই বোধহয় কোনও অবাছাই ক্রিকেটারের থেকে সেরা ইনিংস। এক কথায় অনবদ্য। তিনি খুবই ঠান্ডা মাথার একজন ক্রিকেটার সেইসঙ্গে খানিকটা লাজুক প্রকৃতির একজন ব্যক্তি। তাঁর ব্যক্তিত্ব খানিকটা ধীর প্রকৃতির। আমার মতে তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব”।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ৯২ রানের একটা অপ্রতিরোধ্য পার্টনারশিপ সেদিন গড়ে তুল্ছিলেন রজত পাতিদার। চাপের সময় মাথা ঠান্ডা রাখাই শুধু নয় প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে বাইশগজে একাই শাসন করেছেন তিনি। ৫৪ বলে ১১২ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের ভিতটা এই রজত পাতিদারই মজবুত করে দিয়েছিলেন। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ১২টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি।

এই মরসুমের দ্রুততম সেঞ্চুরীর পাশাপাশি অবাছাই ক্রিকেটার হিসাবেও আইপিএলে দ্রুততম শতরান করার রেকর্ড গড়েছেন তিনি। ইডেনের বাইশগজ থেকে বেঙ্গালুরু শিবিরে যে নতুন এক তারকা জন্ম নিল তা বলাই বাহুল্য।

close whatsapp