অস্ট্রেলিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে ভারতে ৫ প্রাপ্তি
আপডেট করা - Oct 21, 2021 2:11 pm

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুটি বড় দলের সঙ্গেই ওয়ার্ম ম্যাচ দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। আর এই দুটি ম্যাচ থেকে ভারতের পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ দিন পরীক্ষা করে দেখে নেওয়া গিয়েছে। আর পাঁচটি দিক থেকেই এখনও পর্যন্ত সফল ভারত। সেই দিকগুলি কি কি দেখে নেওয়া যাক –
১) ওপেনিং কম্বিনেশন নিয়ে বিরাটের বক্তব্য, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’ আর অস্ট্রেলিয়া ম্যাচে রোহিত শর্মা- লোকেশ রাহুল জুটি সফল।
২) দু’টি প্রস্তুতি ম্যাচের পর ভারতের টপ-অর্ডারের সব ব্যাটসম্যানকেই ছন্দে দেখাচ্ছে। হার্দিক পান্ডিয়া বল না করলেও ব্যাট হাতে আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে।
৩) দীর্ঘদিন টেস্টে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে অ-জা অর্থাৎ অশ্বিন এবং জাদেজা জুটি। এবার সেই জুটি টি ২০ বিশ্বকাপে দলকে নির্ভরতা দেবেই বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে সেই ঝলক দেখা গিয়েছে। এছাড়া রাহুল চাহারও যথেষ্ট ছন্দে আছেন। তাই ভারতের স্পিন অ্যাটাক তৈরি।
৪) আইপিএলের ব্যক্তিগত পারফর্ম্যান্স যেমনই হোক না কেন, ভারতীয় তারকারা যে একজোট হয়ে বিশ্বকাপে লড়াই চালাতে প্রস্তুত, সেটা বোঝা যায় অনুশীলন ম্যাচেই।
৫) মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিতে ভারতীয় দলের লিডারশিপ গ্রুপের বোঝাপড়া কতটা মজবুত হয়েছে, সেটা বোঝা যায় অস্ট্রেলিয়া ম্যাচেই। কোহিল মাঠে থাকা সত্ত্বেও রোহিত শর্মা নেতৃত্ব দিলেন দলকে। কে নেতা, সেটা মাথায় না রেখে কোহলিকেও ম্যাচ পরিচালনা করতে দেখা যায় প্রয়োজন মতো।