আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের আগেই রাজস্থান রয়্যাল শিবির ছাড়লেন ড্যারিল মিচেল

Daryl Mitchell
Daryl Mitchell. (Photo Source: Instagram)

আইপিএলে ইডেন গার্ডেন্স থেকে ফাইনালের ছাড়পত্র পাওয়ার লক্ষ্য থাকলেও তা হয়নি। গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়ে এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে নামতে হবে রাজস্থান রয়্যালসকে। আহমেদাবাদে সেই ম্যাচে নামার আগেই রাজস্থান রয়্যালস শিবির ছেড়ে চলে গেলেন ড্যারিল মিচেল। বুধবারই রাজস্থান শিবিরকে বিদায় জানিয়েছেন তিনি। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিুদ্ধে সিরিজ রয়েছে নিউ জিল্যান্ডের। সেই সিরিজ খেলার জন্যই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তাঁর।

এবারের আইপিএলে দ্বিতীয় স্থানে থেকে প্লেঅফে পৌঁছেছিল রাজস্থান রয়্যালস। লক্ষ্যটা ছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিতে আহমেদাবাদের ফাইনালে জায়গা পারা করা। বড় রান করলেও, শেষপর্যন্ত তা করতে পারেনি রাজস্থান রয়্যালস। গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছেন সঞ্জু স্যামসনরা। যদিও সুযোগ এখনও রয়েছে। আহমেদাবাদেই তাদের খেলত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এমন পরিস্থিতিতেই দেশের হয়ে সরিজ খেলার জন্য চলে যেতে হল ড্যারিল মিচেলকে। তিনি যাওয়ার পরই সংশয় প্রশ্ন উতে শুরু করেছিল ট্রেন্ট বোন্ট, জিমি নিশামদের নিয়ে।

যদিও তাদের যাওয়ার কোনও খবর নেই। আইপিএল শেষ করেই দেশে ফিরবেন তারা। আগামী জুন মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে নিউ জিল্যান্ড। ২ থেকে ২৩ জুন পর্যন্ত সেই সিরিজ হবে। তার আগেই ইংল্যান্ডের কাউন্টি ক্লাবের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে নামবে নিউ জিল্যান্ড শিবির। সেইসবকিছুর জন্য আইপিএলের মাঝপথেই রাজস্থান রয়্যালস শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি্।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র দুটো ম্যাচ খেলেছেন ড্যারিল মিচেল

এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে রাজস্থান রয়্যালস। যদিও রাজস্থানের হয়ে বেশী ম্যাচ খেলতে পারেননি তিনি। এবারের আইপিএলে মাত্র দুটো ম্যাচই খেলেছেন ড্যারিল মিচেল। দেশে ফেরার আগে আবেগতাড়িত তিনিও। রাজস্থান রয়্যালসকে বিদায় জানানোর মুহূর্তে তিনি বলেন, “এই কঠিন পরিস্থিতিতে দলকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা খুবই কষ্টদায়ক। তবে সবসময়ই আমি নজর রাখব এদিকে এবং গদল যখন ট্রফি জিতবে সেই সময় আমি ভিডিও কলের অপেক্ষায় থাকব”।

রাজস্থান রয়্যালসও তাঁকে ছাড়া নিয়ে খুব একটা অসম্মতি দেখায়নি। রাজস্থান রয়্যালসে শিবিরে এবার প্রথম থেকেই ছিলেন ড্যারিল মিচেল। দলের সঙ্গে খুব ভালভাবেই নিজেকে মানিয়ে নিয়েছিলেন। তাঁর উপস্থিতি নিয়ে যথেষ্ট আপ্লুত রপাজস্থান রয়্যালস কোচ কুমার সঙ্গাকারাও। আসন্ন সিরিজের জন্য গোটা দলের পক্ষ থেকে ড্যারিল মিচেলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

গুজরাত টাইটান্সের কাছে হেরে গেলেও, রাজস্থান রয়্যালসের নজর এখন লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের দিকে। এই ম্যাচে যে জিতবে তাদের বিরুদ্ধেই দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে রাজস্থান রয়্যালস।

close whatsapp