দীনেশ কার্তিককে দলে ফেরালে, শিখর ধাওয়ানও জায়গা পাওয়ার যোগ্য: সুরেশ রায়না

শিখর ধাওয়ান চলতি আইপিএলে ৪৬০ রান করেছেন

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় ব্যাটার সুরেশ রায়না মনে করেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ঘরোয়া সিরিজের জন্য টি-২০ দল থেকে শিখর ধাওয়ানকে বাদ দেওয়া একটি রূঢ় সিদ্ধান্ত। ধাওয়ান শেষবার শ্রীলঙ্কায় একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন দলের অধিনায়ক হিসেবে এবং তারপর থেকে, অভিজ্ঞ ব্যাটারের চেয়ে ওপেনার হিসেবে ঈশান কিষাণকে বেশী সুযোগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ধাওয়ান আবারও এই বছর আইপিএলে রানের মধ্যে ছিলেন। পাঞ্জাব কিংসের হয়ে ১৪ ম্যাচে ৪৬০ রান করেছিলেন।

রায়না মনে করেন যে শিখর ধাওয়ান পারফরম্যান্স এবং বিনোদনের দিক থেকে নিখুঁত ব্যক্তিত্ব এবং উল্লেখ করেছেন যে আইপিএলে গত তিন থেকে চার মরসুমে তিনি রান স্কোরিং মেশিন হয়ে উঠেছেন। তিনি যোগ করেছেন যে কার্তিক যদি ৩৬ বছর বয়সে দলে জায়গা করে নিতে পারেন, তবে ধাওয়ানও একটি জায়গা পাওয়ার যোগ্য। ধাওয়ান সম্প্রতি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর কমপক্ষে তিন থেকে চার বছর বাকি আছে এবং আবার সুযোগ পেলে টি-২০তে পারফর্ম করার বিষয়ে বেশ আশাবাদী।

শিখর ধাওয়ান গত ৩-৪ বছর ধরে রান করেছেন: সুরেশ রায়না

“অবশ্যই, শিখর হতাশ হবেন। প্রত্যেক অধিনায়কই চায় তাঁর মতো একজন খেলোয়াড়কে দলে পেতে। তিনি একজন মজাদার ব্যক্তি যিনি পরিবেশ খোলামেলা রাখেন। এবং তিনি সবসময় রান করেছেন – তা ঘরোয়া, আন্তর্জাতিক বা টি-টোয়েন্টি – যেটাই হোক। আপনি যদি দীনেশ কার্তিককে দলে ফিরিয়ে আনেন, শিখর ধাওয়ানও জায়গা পাওয়ার যোগ্য। তিনি গত ৩-৪ বছর ধরে রান করেছেন এবং অবিরাম রান করেছেন। তিনি বাদ যাওয়ায় দুঃখ পাবেন,” স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ শোতে রায়না বলেছেন। 

এদিকে, উমরান মালিক এবং অর্শদীপ সিং-এর মত অনেকেই প্রথমবার ডাক পেয়েছেন, যদিও রাহুল ত্রিপাঠী সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চিত্তাকর্ষক পারফর্ম্যান্স দেখানো সত্ত্বেও নির্বাচকদের খুশি করতে পারেননি। দীনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়া এই মরসুমে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন। তবে ধাওয়ানের প্রত্যাবর্তনের জন্য কোন স্থান ছিল না স্কোয়াডে।  

close whatsapp