ভারতীয় দলে এমনভাবে প্রত্যাবর্তনটাই দীনেশ কার্তিকের এই মুহূর্তে সবচেয়ে বিশেষ

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo by Saeed KHAN / AFP via Getty Images)

তিন বছরের অপেক্ষার অবসান হয়েছে গত রবিবার। আবারও ভারতীয় দলে ডাক পেয়েছেন দীনেশ কার্তিক। ২০১৯ সালে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল দীনেশ কার্তিককে। কিন্তু জেদ ছাড়েননি কখনও। ভারতীয় দলে ফেরার জন্য মরিয়া ছিলেন তিনি। আর সেজন্য আইপিএলের মঞ্চকেই বেছে নিয়েছিলেন দীনেশ কার্তিক। অবশেষে সেই আশা পূরণ হয়েছে এই তারকা উইকেটকিপার ব্যাটারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টি টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক।

বয়স যে একটা সংখ্যামাত্র তা আইপিএলের মঞ্চে দাঁড়িয়ে আবারও একবার বুঝিয়ে  দিয়েছেন দীনেশ কার্তিক। ভারতীয় দলে এমনভাবে প্রত্যাবর্তনটাই এখন তাঁর কাছে সবচেয়ে বিশেষ একটা মুহূর্ত। আইপিএলের মঞ্চে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নেমেছেন দীনেশ কার্তিক। প্রথম ম্যাচ থেকেই নিজের দক্ষতা প্রমাণ করে এসেছেন তিনি। সেইসঙ্গে দীনেশ কার্তিক যে একজন দক্ষ ফিনিশার সেটাও বোধহয় এবারের আইপিএলে সকলকে বুঝিয়ে দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন দীনশ কার্তিক

আইপিএল শুরু হওয়ার আগেই নিজের লক্ষ্যের কথা সকলকে জানিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের হয়ে এখনও নাকি তাঁর অনেক খেলা বাকি রয়েছে। সেইসঙ্গে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলের ফিনিশারের ভূমিকা পালন করার কথাও শোনা গিয়েছিল দীনেস কার্তিকের মুখে। টি টোয়েন্টি বিশ্বকাপেই ভারতীয় দলের হয়ে খেলতে চান তিনি। আর সেই পথে এগোনর সূচনাটা বোধবয় রবিবারই হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন কার্তিক। আর তাতেই আপ্লুত তিনি। এই মুহূর্তটাই তাঁর কাছে সবচেয়ে বেশী বিশেষ।

আরসিবির সোশ্যাল সাইটে দীনেশ কার্তিক জানিয়েছেন, “এমন যেমন খুশি হয়েছি, তেমনই এই খবর আমাকে তৃপ্তিও দিচ্ছে। সত্যি কথা বলতে এই প্রত্যাবর্তনাই আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বিশেষ। কারণ অনেকেই আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন”।

এবারের আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৩টি ম্যাচ খেলে ২৮৫ রান করে ফেলেছেন দীনেশ কর্তিক। শুধু তাই নয় স্লগ ওভারে এখনও পর্যন্ত সবচেয়ে ভাল পারফরম্যান্স রয়েছে দীনেশ কার্তিকেরই। স্লগ ওভারে তাঁর স্টরাইকরেট ২২৯। একইসঙ্গে এবারের আইপিএলে দীনেশ কার্তিকের গড় রয়েছে ৫৭। সব মিলিয়ে অনেক তরুণ ক্রিকেটার এবং তারকাদেরকেই এবার পিছনে ফেলে দিয়েছেন দীনেশ কার্তিক।

দলে সুোগ পাওয়া প্রসঙ্গে আরও জানিয়েছেন দীনেশ কার্তিক, “নির্বাচক, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়দেরই সমস্ত কৃতিত্ব। কারণ এই মুহূর্তে ভারতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য তরুণ ক্রিকেটাররা নিজেদের তৈরি করে চলেছেন। আমি সত্যিই আপ্লুত। আমি জানি এই যাত্রা একেবারে বিশ্বকাপ পর্যন্ত। সেই পথেই আমায় সুযোগ দেওয়ায় আমি গর্বিত”।

close whatsapp