খেলার জন্য ফিট, তাও দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার দিলেন না মুশফিক, গুরুত্ব পেল অন্য একটি কাজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও তিন ক্রিকেটার নেই চোটের কারণে

Mushfiqur Rahim
Mushfiqur Rahim. (Photo Source: Twitter)

চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে যখন ৫০০০ টেস্ট রান সংগ্রহ করা প্রথম বাংলাদেশী ব্যাটার হয়েছিলেন মুশফিকুর রহিম, তখন ইতিহাসের পাতায় তাঁর নাম খোদাই করেছিলেন। ব্যাটিং অনুকূল ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি, তবে তাঁর পারফর্ম্যান্স প্রশংসিত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক উঠে আসা তথ্য অনুসারে তিনি যা করলেন তাতে তাঁর দেশ বিপদে পড়তে পারে।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে রহিম অংশ নেবেন না এমন খবরে বড় ধাক্কা খেয়েছে মোমিনুল হকের নেতৃত্বাধীন দল। দেশের হয়ে না খেলে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ধর্মীয় আচরণের জন্য দেশছাড়া হচ্ছেন। তাঁর সিদ্ধান্তের মাধ্যমে তিনি সহজেই বুঝিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটকে তিনি কোন জায়গায় রাখেন। ক্রিকেটাররা যেখানে আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে গর্বিত হন, সেখানে মুশফিক হজযাত্রার মতো এমন একটি কাজকে গুরুত্ব দিলেন যার সঙ্গে ক্রিকেটের কোন সম্পর্কই নেই। তিনি ছাড়াও, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাঈম ইসলামসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে টেস্ট সিরিজে খেলবেন না।

ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিককে পাওয়া যাবে না: খালেদ মাহমুদ

যদিও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও বিশেষ হেলদোল নেই মুশফিকের সিদ্ধান্তে। “হ্যাঁ, তিনি (মুশফিক) ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবেন না কারণ তিনি তাঁর হজ পালন করতে চান,” বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ ক্রিকবাজ দ্বারা উদ্ধৃত হয়েছেন।

প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে অভিজ্ঞ ক্রিকেটার “ইতিমধ্যেই বোর্ডকে তাঁর না থাকার বিষয়ে অবহিত করেছেন কারণ তিনি একটি ধর্মীয় তীর্থযাত্রা করার পরিকল্পনা করছেন।”

বাংলাদেশ একটি সব ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফর করবে যেখানে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। এই এক মাসের সফরের সময়সূচী হিসাবে, প্রথম টেস্ট ম্যাচটি ১৬ই জুন অ্যান্টিগায় এবং দ্বিতীয়টি ২৪ তারিখে সেন্ট লুসিয়াতে অনুষ্ঠিত হবে।

লাল বলের সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও দ্বিতীয় খেলা হবে যথাক্রমে ২ ও ৩ জুলাই ডোমিনিকাতে এবং ফাইনাল ম্যাচটি গায়ানায় অনুষ্ঠিত হবে ৭ জুলাই। এই সফরের সমাপ্তি হবে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। ১০, ১৩ এবং ১৬ই জুলাই গায়ানায়ই খেলা হবে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ২৩ মে মীরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

close whatsapp