বুকে ব্যথা নিয়ে মাঠেই অসুস্থ কুশল মেন্ডিস, হাসপাতালে ভর্তি হলেন শ্রীলঙ্কার ব্যাটার
আপডেট করা - May 23, 2022 3:22 pm

সোমবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেমেছে শ্রীলঙ্কা। আর প্রথম দিনই মাঠে আতঙ্কের ছবি। বুকে ব্যথা নিয়ে মাঠেই অসুস্থ শ্রীলঙ্কান ব্যটার কুশল মেন্ডিস। হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। দ্বিতীয় টেস্ট শুরুর দিনই এম ঘটনায় চিন্তায় ফেলে দিয়েছে সকলকে। একইসঙ্গে শ্রীলঙ্কার এই তারকা ব্যটারের গোটা ম্যাচে খেলা নিয়েও দেখা দিয়েছে সংশয়। তাতে শ্রীলঙ্কা শিবিরের যে চিন্তা বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। কুশল মেন্ডিসের দ্রুত আরোগ্য কামনার কথাই এখন সকলের মুখে।
চট্টোগ্রামে প্রথম টেস্ট ড্র। এই টেস্ট জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে দুই দলের মধ্যে যেকোনও একটি দল। ওদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শুরু থেকে ম্যাচর রাশও ছিল শ্রীলঙ্কার দখলেই। এরপরই মাঠে ঘটে সেই দূর্ঘটনা। হঠাত্ অসুস্থ হয়ে পড়েন শ্রীলঙ্কার তারকা ব্যটার কুশল মেন্ডিস। আর তাতেই অস্বস্তি দুই শিবিরে। যদিও ইতিমদ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেমেছে শ্রীলঙ্কা
প্রথম দিনের মধ্যাহ্নভোজের আগেই ঘটে এই ঘটনা। মধ্যাহ্নভোজের বিরতি হওয়ার কিছুক্ষণ আগেই একটি বল ধরার জন্য নীচু হতে হয় ২৭ বর্ষীয় কুশল মেন্ডিসকে। সেই সময়ই দেখা যায় কিছু একটা সমস্যা নিয়ে হঠাত্ই মাটিতে লুটিয়ে পড়েন শ্রীলঙ্কার এই তরুণ তারকা ক্রিকটার। সেইসঙ্গে মাঠে তৈরি হয়এক আতঙ্কের আবহ। মাঠেই ছুটে আসেন দলের শ্রীলঙ্কা শিবিরের ফিজিও। শুরু হয় চিকিত্সা। কিন্তু সেই চিকিত্সায় আশানারূপ সারা দিচ্ছিলেন না কুশল মেন্ডিস।
এরপরই দেখা যায় মাঠের ভিতর স্ট্রেচার নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছেন শ্রীলঙ্কা দলের ফিজিও। অবস্থা যে বেশ জটিল হয়ে পড়েছিল তা দেখাই বোঝা যাচ্ছিল। যদিও শেষ মুহূর্তে কুশল মেন্ডিস উঠে দাঁড়ান এবং নিজেই হেঁটে মাঠ ছাড়েন। স্ট্রেচারের আর প্রয়োজন পড়েনি সেখানে। কিন্তু এই ২৭ বর্ষীয় ক্রিকেটারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাননি তারা। এরপরই কুশল মেন্ডিসকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও মধ্যাহ্নভোজের পর আর মেন্ডিসকে মাঠে দেখা যায়নি। তবে দ্বিতীয় দিন তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এদিন প্রথমে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন শ্রীলঙ্কার বোলাররা। প্রথম ২৩ ওভার তো শ্রীলঙ্কার বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ১০ ওভারের মধ্যেই পাঁচ উইকেট খুইয়ে চাপে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের টপ অর্ডারের প্রথম ছয় ব্যাটারদের মধ্যে তিনজনই এদিন শূন্য রানে ফিরে গিয়েছেন। একসময় বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ২৪।