পাঁচ উইকেট নেওয়ার পর বাংলাদেশ দলের উদ্দেশ্যে বিরাট বার্তা সাকিব অল হাসানের

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

শের ই বাংলা স্টেডিয়ামে চতুর্থ দিন দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স সাকিব অল হাসানের। টেস্ট কেরিয়ারের ১৯ তম পঞ্চম উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। কিন্তু বাংলাদেশ শিবির কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। কারণ ঘরের মাঠে সিরিজ ড্র রাখতে গেলে পঞ্চমদিন শ্রীলঙ্কা বোলিং লাইনআপের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং প্রদর্শন করতে হবে তাদের। এমন পরিস্থিতিতেই পাঁচ উইকেট নিয়ে দলের উদ্দেশ্যে সাকিব অল হাসানের বিরাট বার্তা। তাঁর মতে এই মুহূর্তে তাদের দলের শারীরিকের থেকেও মানসিকভাবে আরও শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে।

প্রথম ইনিংসে বাংলাদেশ শুরুর দিকে পরপর উইকেট খোয়ালেও মরশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া শতরানে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ শিবির। এই দুই তারকার হাত ধরেই প্রথম ইনিংসে ৩৬৫ রান করেছিল বাংলাদেশ। যদিও তদের বিরুদ্ধে নেমে দাপুটে ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলও। টানা আড়াইদিন ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ৫০৬। ৪০ ওভারে ৯৬ রান দিয়ে একাই পাঁচ উইতেট তুলে নিয়েছিলেন সাকিব অল হাসান। আর সেই সৌজন্যেই করুণারত্নে, ধনঞ্জয় ডিসিলভা-রা অর্ধশতরান করেলও, তা বড় রানে বদলাতে পারেনি।

৫০০ রানের গন্ডী টপকালেও বাংলাদেশের বিরুদ্ধে বড় রানের লিড নিতে পারেনি শ্রীলঙ্কা। প্রায় আড়াই দিন ফিল্ডিং করতে হয়েছে বাংলাদেশকে। হাতে রয়েছে একদিন। ম্যাচ ড্র হওয়ারই আশঙ্কা বেশী। কিন্তু এমন পরিস্থিতিতেই চতুর্থ দিনে ফের বড়সড় ধস বাংলাদেশ ব্যাটিংয়ে। চূড়ান্ত ব্যর্থ টপ অর্ডার। মাত্র ৩৪ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে গিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতেই দলের  মানসিক শক্তি বৃদ্ধি নিয়ে এবার মুখ খুললেন সাকিব অল হাসান।

টেস্ট কেরিয়ারে এক ইনিংসে ১৯ তম পঞ্চম উইকেট নিলেন সাকিব অল হাসান 

শুধু এখন নয় বেশ কয়েকবছর ধরেই দ্বিতীয় ইনিংসে সমস্যায় পড়ছে বাংলাদেশ। বিশেষকরে চাপের মুহূর্তে তাদের ব্যাটিং লাইনআপ ব্যর্থ হচ্ছে। ফিটনেস  নিয়ে তাঁরক কোনো অভিযোগ নেই। এই পরিস্থিতি সামাল দিতে দলের মানসিক শক্তিকে আরও দৃড় করারই বার্তা দিয়েছেন সাকিব অল হাসান। ম্যাচ শেষ সাকিব জানিয়েছেন, “পরিস্থিতি বেশ কঠিন। যদিও পিচ কিন্তু খুব একটা খারাপ নয়। কিন্তু যখন প্রায় আড়াই দিন ফিল্ডিং করতে হয় এবং বোলাররা প্রায় ১৬০ থেকে ১৭০ ওভার করে, সেই জায়গায় দাঁড়িয়ে চতুর্থ দিনটা যথেষ্ট কঠিন। ক্রিকেটাররা খানিকটা ক্লান্ত হতে পারেন, দেখে যা মনে হচ্ছে এই টেস্টের ফয়সালাও শেষদিনেই হবে”।

সাকিব আল হাসান আরও জানিয়েছেন, এই মুহূর্তে আমরা বোধহয় টেস্ট ক্রিকেটে অন্যতম ফিট দল। শারীরিকভাবে আমরা অবশ্যই ফিট রয়েছি, কিন্তু মানসিকভাবে খানিকটা পিছিয়ে রয়েছি, সেইদিকেই আরও নজর দিতে হবে আমাদের।

৪ উইকেটে ৩৪ রান। পঞ্চম দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটারদের মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। টেস্ট ড্র করতে হলে তাড়াতাড়ি অল আট হলে যে চলবে না তা ভালভাবেই জানেন তারা। সেখানেই আবারও গোটা দল তাকিয়ে রয়েছে সেই প্রথম ইনিংসের ত্রাতা মুশফিকুর রহিম এবং লিটন দাসের দিকে। পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটাররা চাপের মুখে মানসিক দৃড়তার পরিচয়  দিতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp