গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং দেখে আপ্লুত সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar
Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই। দীর্ঘদিন পর আইপিএলের মঞ্চে বিরাট কোহলির ব্যাটে বড় রানের ঝলক দেখা গিয়েছে। তিনি যে বড় মঞ্চের বড় নায়ক সেটাই যেন ফের একবার বুঝিয়ে দিয়েছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বিরাট কোহলির সেই ফর্ম দেখেই মুগ্ধ কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বিশেষ করে রশিদ খানের বিরুদ্ধে বিরাট যে ফর্ম প্রজর্শন করেছে তা যেন মাস্টার ব্লাস্টারকে সবচেয়ে বেশী মুগ্ধ করেছে।

আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই গুজরাতের বিরুদ্ধে জততেই হত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সেই ম্যাচেই প্রথমে ব্যাটিং করে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৬৮ রান করেছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দলের তাকমা রয়েছে অই গুজরাতের ওপরই। সেই ম্যাচেই ওপেনিংয়ে নামার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন বিরাট কোহলি। তাঁর দাপটের সামনে সেদিন মাথা নত করতে বাধ্য হয়েছিল গুজরাত টাইটান্স বোলাররা।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি

৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেই সেই ম্যাচে জিততে পেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ শিবিরে তাবড় তাবড় তারকাদের নাম থাকলেও সেদিন বিরাট কোহলির সামনে কেউই দাঁড়াতে পারেননি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের রানের পথে ফিরেছেন বিরাট কোহলি। যা দেখে সকলেই খুশি। শুক্রবারই নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন রবি শাস্ত্রী। এবার বিরাটের রানের ফেরার ঘটনায় আপ্লুত সচিন তেন্ডুলকরও। বিশেষকরে রশিদ খানের বিরুদ্ধে বিরাট কোহলির নক দেখে তো খুশি হয়েছেন মাস্টার ব্লাস্টার।

নিজস্ব একটি ইউটিউব ভিডিওতে সচেন তেন্ডুলকর জানিয়েছেন, “বেঙ্গালুরুর ব্যাটারদের ইতিবাচক ভঙ্গিমা দেখে আমি খুশি। বিরাট প্রথম দায়িত্ব নিয়ে প্রথম থেকেই সেদিন আক্রমণাত্মক ছিলেন। সত্যি কথা বলতে সেদিন বিরাট কোহলির ফুটওয়ার্ক আমায় মুগ্ধ করেছে এবং যেভাবে কিনি ব্যাটিং করছিলেন তাও আমার পছন্দ হয়েছে। এছাড়া প্রতি ব্যাটারই ফিট রয়েছে, সেইসঙ্গে তাদের রানিং বিটুইন দ্য উইঅকেটও আমায় মুগ্ধ করেছে”।

গুজরাতের বিরুদ্ধে ৭৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পাশাপাশি বিরাট কোহলি সেদিনই ৭০০০ রানও সম্পূর্ণ করেছেন। প্রতিটি বোলারের বিরুদ্ধেই সেদিন দাপুটে ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। বিশেষ করে রশিদ খানের বিরুদ্ধে তাঁর ব্যাটিং দক্ষতার প্রদর্শন দেখে আপ্লুত হয়েছেন সচিন তেন্ডুলকর। রশিদ খানের বিরুদ্ধে পরপর দু বলে দুটো ছয় হাকিয়েছিলেন বিরাট কোহলি। যা এখনও পর্যন্ত এইঅ লেগ স্পিনারের বিরুদ্ধে খুব কম ক্রিকেটারই করতে পেরেছেন।

এই প্রসঙ্গে সচিন জানিয়েছেন, “রশিদ খানের বিরুদ্ধে বিরাট যে শট খেলে তাঁর অর্ধশতরান পূরণ করেছিলেন তা অসাধারণ ছিল। আমার মনে তাঁর প্রতিপক্ষে যে একজন লেগ স্পিনার ছিলেন, তা বিরাট যথেষ্ট ভালভাবে পর্যবেক্ষণ করে নিয়েছিলেন। আর সে মতোই নিজের কব্জির ব্যাবহার করে খেলছিলেন। সবকিছু মিলিয়ে সেদিন বিরাট কোহলি অসাধারণ বোলিং করেছিলেন”।

close whatsapp