দলে অতিরিক্তি বদলকেই নাইট রাইডার্সের ব্যর্থতার কারণ হিসাবে মনে করছেন কেভিন পিটারসন

Delhi Capitals and Kolkata Knight Riders
Delhi Capitals and Kolkata Knight Riders. (Souce: IPL/BCCI)

শুরুটা ভাল করলেও মাঝপথে ছন্দপতন। আর তাতেই আইপিএলের প্লে অফে দৌঁড়নোর রাস্তায় হোঁচট কলকাতা নাইট রাইডার্সের। বুধবার আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে নামছেন শ্রেয়স আইয়াররা। সেখানে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের মঞ্চে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। কলকাতা নাইট রাইডার্সের এমন পরিস্থিতি কেন হল তা নিয়েই পর্যালোচনা করলেন কেভিন পিটারসন। তাঁর মতে দলে অতিরিক্তি বদলই নাকি কেকেআরের এমন পরিস্থিতির জন্য দায়ী।

এবারের আইপিএলে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মর্গ্যান পরবর্তী নাইট রাইডার্সের শ্রেয়স আইয়ার এই মুহূর্তে সবচেয়ে দামী দল। এছাড়া তাদের দলেই রয়েছেন উমেশ যাদব, প্যাট কামিন্স, টিম সাউদি সহ স্যাম বিলিংসদের মতো তারকারা। অ্যালেক্স হেল্সের পরিবর্তে এবারই নাইট রাইডার্স অ্যারণ ফিঞ্চকে দলে নিয়েছিল। আইপিএলের মঞ্চে শুরুটাও বেশ ভালভাবে করেছিল নাইট রাইডার্স।

লখনউয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স

প্রথম ম্যাচেই চেন্নাি সুপার কিংসকে হারিয়ে যাত্রা শুরু করেছিল তারা। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে সকলকে বেশ তমকেই দিয়েছিল নাইট রাইডার্স। কিন্তু এরপর থেকেই যেন হঠাত্ তাদের পারফরম্যান্সের গ্রাফ নীচের দিকে নামতে থাকে। আর তারজন্য নাইট রাইডার্স টিম মযানেজমেন্টের দলে একাধিক পরিবর্তনকেই দুষছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন। তাঁর মতে দলে অতিরিক্ত বদল এবং ক্রিকেটারদের পজিশন পরিবর্তনই তাদের ব্যর্থতার প্রধান কারণ।

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে কেভিন পিটারসন জানিয়েছেন, “দলে অতিরিক্ত বদলই নাইট রাইডার্সের ব্যর্থতার জন্য এবার প্রধান দায়ী। কারণ ম্যাচে নামার আগে প্রতিটি ক্রিকেটারের মাথাতেই ঘুরত এটাই হত তাদের শেষম্যাচ। ভার পারফরম্যান্স দেখাতে না পারলে বোধহয় দল থেকে বাদ পড়বেন তারা। বআমার মনে হয় না এই ফর্ম্যাটে এগোনোর জন্য এটা একেবারে সঠিক পদ্ধতি। এই ফর্ম্যাটে সাফল্যের প্রধান চাবিকাঠিই হল ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানো এহং দলের সঙ্গে তারা যে এক হয়ে রয়েছেন সেটা বোঝানো”।

এবারের আইপিএলে অন্যান্য দলের তুলনায় কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে সবচেয়ে বেশী পরিবর্তন দেখা গিয়েছ। প্রতি ম্যাচেই নাইট শিবিরে দেখা গিয়েছেন নতুন মুখ। এছাড়া পাোয়ার প্লের মতো জায়গায় যখ ওপেনারদের শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেও যথেষ্ট দুর্বল হতে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রতিযোগিতা শেষের দিকে চলে এলেও নাইট রাইডার্সের ওপেনিং নিয়ে ক্রমশই পরীক্ষা নীরিক্ষা দেখা গিয়েছে।

আর এ সমস্ত ঘটনাকেই ভাল চোখে নিচ্ছেন না কেভিন পিটারসন। তাঁর মতে এবারের মরসুমে নাইট রাইডার্সের ব্যর্থতার প্রধান কারনটাই এগুলো।

close whatsapp