প্রস্তুতির সময় কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন জয়দেব উনাদকাট
আপডেট করা - May 3, 2023 12:15 pm

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে হঠাত্ই যেন খানিকটা এলোমেলো লখনউ সুপার জায়ান্টস শিবির। শেষ ম্যাচে হেরে গিয়েছে তারা। ঘরের মাঠে এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই যেন সবচেয়ে বড় চিন্তায় পড়েছে লখনউ সুপার জায়ান্টস। গত ম্যাচে চোট পাওয়ার জেরে এই ম্যাচে নেই অধিনায়ক লোকেশ রাহুল। এরপরই ফের ধাক্কা লখনউ সুপার জায়ান্টস শিবিরে। কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জয়দেব উনাদকাট।
আর এই খবর যে লখনউ সুপার জায়ান্টস শিবিরকে এতটুকুও স্বস্তি দিচ্ছে না তা বলার অপেক্ষা রাখে না। চবে ম্য়াচ খেলতে গিয়ে চোট পাননি জয়দেব উনাদকাট। গত ম্য়াচে র্য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচের আগেই অনুসীসনে গুরুতর চোট পেয়েছিলেন জয়দেব উনাদকাট। নেটে প্রকস্তুতির সময় সেখানেই দড়িতে পা লেগে মাঠে বেকায়দায় পড়ে গিয়েছিলেন েই তারকা। যন্ত্রনায় অনুসীলন ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ খেলেছেন জয়দেব উনাদকাট
ইএসপিএল ক্রিকইনফো অনুযায়ী তারপর নাকি জয়দেব উনাদকাটকে আর্মস্লিং ব্যবহার করেতও দেখা গিয়েছিল। জবল্পনাটা সেই সময় থছেকেই শুরু হয়েছিল। শোনাযাচ্ছে আইঅঈপিএলের মধ্যে তাঁর সেরে ওঠা অসম্ভব। সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তচার আগেই সেরে ওঠার ,সম্ভাবনা রয়েছে তাঁর। কিন্তু এবারের মতো আইপিএলে তাঁর যাত্রা যে থেমে গেল তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতি লখমনউ সুপার জায়ান্চসের চিন্তা বেড়েছে সেটাও বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস শিবিরেরে তরফে সরকারীভাবে কিছু জানানো হয়নি। তবে উনাদকাটের খেলার সম্ভাবনা যে নেই তা বলার অপেক্ষা রাখে না।
শোনাযাচ্ছে জয়দেব উনাদকাট ইতিমধ্যেই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্ক্যান করানোর জন্যই মুম্বইয়ের উদ্দেশ্যে গিয়েছে তিনি। তাঁর ওপর নজর রেখেছে বিসিসিআইও। বিিসিসিাইয়ের টিক করে দেওয়া বিশেষজ্ঞের সঙ্গেই আলোচনা করে রিকভারি সেশনের দিকে মনোযোদ গেবেন জয়দেব উনাদকাট। শোনাযাচ্ছে সেই সময়ই নাকি আইপিএলের বাাকি মরসুম না খেলার সিদ্ধা্ন্ত নিয়েছেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। তাঁর জায়গায় কোন বোলারকে লখনউ সুপার জায়ান্টস খেলায় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
এবারের আইপিএলে ৫০ লক্ষ টাকায় জয়দেব উনাদকাটকে দলে নিয়েছিল লখনউ সুপার জাায়ান্টস। যদিও এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের েহয়ে তিনটি ম্যাচই খেলেছেন জয়দেব উনাদকাট। যদিও এখনও পর্যন্ত একটিও উইকেট তুলতে পারেননি তিনি। শেষপর্যন্ত কাঁধে চোট পেয়ে আইপিএল থেকেই ছিটকে গেলেন জয়দেব উনাদকাট।