মুম্বই ইন্ডিয়ান্সের শেষ দুই ম্যাচে রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাকে বিশ্রামের পরামর্শ দিলেন সঞ্জয় মঞ্জরেকর
আপডেট করা - May 17, 2022 3:26 pm

আইপিএলের ইতিহাসে এবার সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরসুমের প্রথম দল হিসাবে এবার আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে তাদের আর হারানোর কিছুই নেই। এখন শুধু শেষ দুই ম্যাচ সম্মানের সঙ্গে জিতে শেষ করতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচে নামার আগেই মুম্বই ইন্ডিয়ান্সের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে আইপিলের শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া উচিত্ রোহিত শর্মা এবং জসপ্রীত বুমারহকে।
মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সম্মানের লড়াইয়ে সেই ম্যাচ জিততে মরিয়া মুম্বই। অন্যদিকে জিততে মরিয়া সানরাইজার্স হায়দারাবাদও। এই ম্যাচ জিতলে তবেই প্লে অফের আশা খানিকটা হলেও বেচে থাকবে সানরাইজার্স হায়দরাবাদের। যদিও চাপহীন মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে তাদের আর কিছুই হারানোর নেই। সেই জন্যেই দলের কিছু অভিজ্ঞ তারকাদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন সঞ্জয় মঞ্জরেকর।
এবারের আইপিএলে প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএলে তাদের হাতে রয়েছে আর মাত্র দুটো ম্যাচ। এই পরিস্থিতিতে আগামী মরসুমে জন্য এখন থেকেই দল গঠনের কাজটা তাদের শরু করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন মঞ্জরেকর। তাঁর মতে অএই দুই ম্যাচে দলের তরুণ ক্রিকেটারদেরই সুযোগ করে দেওয়া উচিত্ তাদের। আর সেজন্যই রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের বিশ্রাম দেওয়ার প্রয়োজন। একইসঙ্গে ইশান কিষাণকেও খানিকটা নীচের দিকে ব্যাটিংয়ে পাঠানো উচিত্ বলেই মনে করছেন মঞ্জরেকর।
ইএসপিএন ক্রিকইনফোতে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে আর বিশেষকিছু তাদের খেলার নয়। অনেক তরুণ প্রতিভা রয়েছে সেখানে, এমন চাপহীন খেলাতেই তাদের সুযোগ করে দেওয়া উচিত্। তাই আমার মনে হয় এমন পরিস্থিতিতে রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরার মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া উচিত্। ইশান কিষাণকে খানিকটা হলেও নীচের দিকে ব্যাটিং করানো উচিত্। এই সময় থেকেই ভবিষ্যতের জন্য দল প্রস্তুত করা উচিত্ তাদের”।
এবারের আইপিএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। তাদের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, কায়রণ পোলার্ডরা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। যে জসপ্রীত বুমরাহ তাদের সেরা অস্ত্র, তিনিও কিন্তু মুম্বইয়ের হয়ে সেই পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষের দিকে বুমরা উইকেট পেলেও, ততদিন অনেকটাই দেরী হয়ে গিয়েছে তাদের। জসপ্রীত বুমরাহ এখনও পর্যন্ত পেয়েছেন ১১টি উইকেট। গতম্যাচে ১০ রান দিয়ে তিনি একাই নিয়েছিলেন ৫ উইকেট। তবুও এই দুই ম্যাচে নামার আগে দলের সেরা দুই অস্ত্রকে বিশ্রাম দেওয়ারই পরামর্শ দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর।