উমরান মালিকে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়, শীঘ্রই এই পেসারকে ভারতীয় দলে দেখলে অবাক হবেন না তিনি
আপডেট করা - May 16, 2022 3:43 pm

আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজেই কী ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন উমরান মালিক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পর সেই ইঙ্গিতই যেন স্পষ্ট হচ্ছে। যদিও দল নির্বাচন এখনও বেশ কয়েকদিন দেরী রয়েছে। কিন্তু খোদ বোর্ড সভাপতির এমন মন্তব্যের পর উমরান মালিককে ভারতীয় দলে দেখা গেলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। এবারের আইপিএলে উমরান মালিকের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
এবারের আইপিএলের প্রথম ম্যাচ থেকেই উমরান মালিকের গতির ঝলকের স্বাক্ষী থেকেছে সকলে। সেইসঙ্গে উইকেটও তুলেছেন তিনি। তবে উমরানের এমন জোরালো গতিই যেন সবচেয়ে বেশী নজর কেড়েছে। প্রথম দিন থেকেই উমরান মালিকের গতির প্রশংসা শোনা গিয়েছে সকলের মুখে। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
সরাসরি না বললেও, সামনেই রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। উমরান মালিককে শীঘ্রই ভারতীয় দলের জার্সিতে দেখলেও তিনি অবাক হবেন না বলেই জানিয়েছেন। আর তাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে উমরান মালিকের অভিষেক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও শেষপর্যন্ত নির্বাচকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শোনাযাচ্ছে আইপিএলের ফাইনালের রাতেই ভারতীয় দল নির্বাচন করবেন নির্বাচকরা।
এবারের আইপিএলে ১২ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন উমরান মালিক
উমরান মালিক প্রসঙ্গে মিডডে-তে দেওয়া এক সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “কতজন এমন বোলার রয়েছেন যারা ১৫০ কিমি বেগে ক্রমাগত বল করে যেতে পারেন। তিনি ভারতীয় দলে সুযোগ পেয়ে যান তবে এতটুকুও অবাক হব না আমি। তবে তাঁকে যথেষ্ট সাবধানে ব্যবহার করতে হবে আমাদের। উমরান প্রচন্ড দ্রুত। কুলদীপ সেনকে দেখেও খুশি হয়েছি এবং টি নটরাজন ফের কামব্যাক করেছেন। এছাড়া জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামি তো রয়েছেনই। শেষমেশ সবকিছু তো নির্বাচকরাই ঠিক করবেন”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে জোরে বোলিং করার রেকর্ড রয়েছে উমরান মালিকের। ১৫৭ কিমি বেগে বোলিং করেছেন উমরান। সেইসঙ্গে তিনি কিন্তু বল হাতে বেশ সফল। ইতিমধ্যে ১২টি ্মযাচ খেলে ১৮টি উইকেট তুলে নিয়েছেব এই তরুণ পেসার। এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এবারের আইপিএলে তিনিই প্রখম পেসার হিসাবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একাই নিয়েছিলেন ৫ উইকেট।
শুধু তাই নয় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলার সময় শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে তাঁর ইয়র্কার দেখে সকলে চমকে গিয়েছিলেন। সেই থেকেই উমরানকে ভারতীয় দলে নেওয়ার কথা শোনা গিয়েছে অনেকের মুখেই। এবার খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে ইঙ্গিত। দক্,িণ আফ্রিকারবিরুদ্ধেই উমরানের ভারতীয় দলের হয়ে অভিষেক হয় কিনা সেটাই এখন দেখার।