টাইটান্সের হয়ে কোচ হিসেবে কীভাবে সফল নেহরা, ব্যাখ্যা করলেন সঞ্জয় মাঞ্জরেকর

নেহরা খেলোয়াড়দের বন্ধু হয়ে আত্মবিশ্বাস জোগান, বলেছেন মাঞ্জরেকর

Ashish Nehra
Ashish Nehra. (Photo by SANJAY KANOJIA/AFP via Getty Images)

সঞ্জয় মাঞ্জরেকর আইপিএল ২০২২-এ গুজরাত টাইটান্সের সাফল্যের জন্য প্রধান কোচ আশিস নেহরার প্রশংসা করেছেন। তিনি প্রাক্তন ফাস্ট-বোলারকে “স্ট্রিট স্মার্ট” বলেছেন। নেহরা কীভাবে সমস্যা কাটিয়ে উঠে খেলোয়াড়দের বন্ধু হতে, তাদের বিশ্বাস অর্জন করতে এবং তাদের একটি সুস্থ মানসিক জায়গায় রাখতে জানেন, সেই সম্পর্কে বলেছেন মাঞ্জরেকর। অভিজ্ঞ ধারাভাষ্যকারের মতে এই সব কিছু নিয়েই নেহরার কোচিং দর্শন টাইটান্সের হয়ে এতো সফল হয়েছে।

টাইটানস সম্প্রতি প্লে অফের জন্য আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে উঠেছে। ১২টি ম্যাচে নয়টি জয় নিয়ে, তারা এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল। প্রায় প্রতিটি হাড্ডাহাড্ডি ম্যাচ নিজেদের দিকে করে নেওয়ায় হোক বা এক-এক ম্যাচে ভিন্ন খেলোয়াড়ের নায়ক হয়ে ওঠা, নেহরা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স প্রাক-মরসুমে তাদের সমালোচকদের দুর্দান্তভাবে জবাব দিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোতে গুজরাত টাইটান্সের সাফল্যে নেহরার ভূমিকার সম্পর্কে কথা বলতে গিয়ে মাঞ্জরেকর প্রাক্তন ভারতীয় পেসারের প্রশংসা করে বলেন, “তিনি স্ট্রিট স্মার্ট, এবং জানেন ক্রিকেটে সফল হওয়ার জন্য আপনার কী দরকার কারণ তাঁর কেরিয়ার এমনই ছিল। সে সহজে কিছু পায়নি। আপনি যদি খেলোয়াড়দের বন্ধু হন, তা হলে তারা আত্মবিশ্বাসী হতে পারে। আপনি যদি তাদের একটি ভালো মানসিক জায়গায় রাখেন তা হলে দলের পারফরম্যান্সের পরিবর্তন হয়।”

হার্দিক পান্ডিয়া পরের ম্যাচে ৩০ বলে ৭০ রান করতে পারে: সঞ্জয় মাঞ্জরেকর

মাঞ্জরেকর পান্ডিয়ার ফর্মে সাম্প্রতিক পতনের বিষয়েও কথা বলেছেন। প্রথম ছয় ম্যাচে পাঁচটি ৩০+ স্কোর করার পর চোট পেয়ে বাদ যান হার্দিক এবং ফিরে এসে একেবারেই ছন্দ পাননি। প্রথম পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি কিন্তু এখন বোলিংও করছেন না। প্রাক্তন ক্রিকেটার পর্যবেক্ষণ করেছেন যে পান্ডিয়ার বোলিং এবং ব্যাটিং ফর্ম সংযুক্ত। এর মানে বোলিং থেকে বিরতি নেওয়ার ফলে ব্যাট হাতে সফল হওয়ার জন্য তার ওপর আরও চাপ পড়েছে, যা নেতিবাচক প্রভাব ফেলেছে।

মাঞ্জরেকর অবশ্য আত্মবিশ্বাসী যে শীঘ্রই গুজরাট টাইটান্সের অধিনায়কের ফর্মে একটি পরিবর্তন হবে। “এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে সে যখন রান পাচ্ছিল তখন সে বোলিং করছিল, তাই সম্ভবত ব্যাটার হিসেবে কম চাপ অনুভব করত। তার বোলিং বন্ধ হওয়ার সাথে সাথে তার ব্যাটিংও প্রভাবিত হয়েছিল। দ্বিতীয় জিনিসটি আমরা দেখছি। পেসাররা তাদের ইকোনমি রেট ভালো করেছে কারণ পিচগুলো মন্থর হয়ে গেছে। ফাস্ট-বোলাররাও স্লো বোলিং করে তাই এটা গ্রিপ করে। তাই পিচগুলো যখন ধীর হয়ে যায়, তখন সেটা তার জন্য নিখুঁত হয় না এবং এটি দ্বিতীয় কারণ হতে পারে। কিন্তু সে এতটাই প্রতিভাবান যে সে পরের ম্যাচে ৩০ বলে ৭০ রান করতে পারে,” মাঞ্জরেকর শেষে বলেছেন। 

close whatsapp