হার্দিক পান্ডিয়াকে ফিনিশারের ভূমিকাতেই দেখতে চান মহম্মদ কাইফ

Hardik Pandya and Rashid Khan
Hardik Pandya and Rashid Khan. (Photo Source: Twitter/Gujarat Titans)

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর ভারতীয় দলের ফিনিশার হিসাবে হার্দিক পান্ডিয়াকেই ভাবতে শুরু করেছিল সকলে। সেই পজিশবনে ব্যাট করতে নেমে হার্দিকও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। কিন্তু হঠাত্ই চোটের কবলে পড়ে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের গ্রাফ নীচের দিকে নামতে থাকে। বিশেষকরে শেষ দুই বছরে ভারতীয় দল থেকে আইপিএলের মঞ্চে, কোনও জায়গাতেই হার্দিক পান্ডিয়াকে সেই পারফরম্যান্স করতে দেখা যায়নি। প্রায় ছ মাস পর আইপিএল দিয়েই হার্দিক পান্ডিয়া ক্রিকেটের বাইশগজে প্রত্যাবর্তন করেছেন।

কিন্তু এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়াকে কিন্তু নিজের পজিশনে খেলতে দেখা যাচ্ছে না। বরং গুজরাত টাইটান্সের হয়ে মিডল অর্ডারে ব্যাটিং করতে নামছেন তিনি। আর সেটা দেখেই বোধ হয় খানিকটা হতবাক হয়ে পড়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ কাইফ।  তাঁর মতে দীর্ঘদিন পর হার্দিক পান্ডিয়া দলে ফিরে এখন বড় রানের লক্ষ্যেই ছুটছে। কিন্তু হার্দিকের আসল জায়গা ফিনিশার হিসাবেই, মনে করেন মহম্মদ কাইফ।

হার্দিক পান্ডিয়াকে চার নম্বরে না , ফিনিশারের ভূমিকাতেই দেখতে চান মহম্মদ কাইফ

এখনও পর্যন্ত যেকটি ম্যাচে গুজরাত খেলেছে প্রতিটিতে ব্যাটিং অর্ডারে চার নম্বরে আসতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর সেখানে যে তিনি খুব একটা সফল হয়েছে, সেটাও বলা যাচ্ছে না। ফিনিশারের পজিশনে খেলে হার্দিক পান্ডিয়া যতটা সাফল্য পেয়েছেন, এই নতুন পজিশনে কিন্তু এখনও পর্যন্ত ততটা সাফল্য অর্জন করতে পারেননি। বরং তাঁর স্ট্রাইকরেট খানিকটা হলেও কমেছে। চার নম্বর পজিশনে ব্যাটিং করে হার্দিক পান্ডিয়ার গড়ও কমেছে।

আর তা নিয়েই খানিকটা হলেও চিন্তিত প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এই প্রসঙ্গ স্পোর্টকিডাকে দেওয়া এক সাক্ষাতকারে মহম্মদ কাইফ জানিয়েছেন, “ক্রিজে এবার নিজেকে একটু বেশী সময় দেওয়ার কথা ভেবেছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ভারত এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু তাঁর ভূমিকা অতীতে সম্পূর্ণ আলাদা ছিল। আর সেজন্যই প্রায় ৯৮ থেকে ৯৯টি আইপিএল ম্যাচ খেলে হার্দিকের রান রয়েছে ৪০০ থেকে ৫০০। কিন্তু আমি মনে করিনা যে এটা তাঁর ভূমিকা। তাঁর ভূমিকা সবসময়ই একজন ফিনিশারের হওয়া উচিত্। ম্যাচের শেষ পাঁচ ওভারই খেলবেন তিনি”।

শুধু তাই নয় গুজরাত টাইটান্সের আরও বেশ কয়েকটি জায়গা নিয়ে একটু চিন্তায় রয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কাইফ। ম্যাথু ওয়েডকে যে কারণে দলে নেওয়া হয়েছিল, তিনি সেই কাজ করতে পারছেন না বলেই মনে করছেন মহম্মদ কাইফ। এখনও পর্যন্ত গুজরাতের ওপেনার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি । মাত্র ৫৬ রান করতে পেরেছেন ম্যাথু ওয়েড। আর সেজন্যই প্রতি ম্যাচে শুরুটা ভালভাবে করতে পারছে না গুজরাত টাইটান্স, মনে করছেন কাইফ। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে নামার আগে এই সমস্ত দিকে তারা নজর দিতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp