দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে পাঁচ সিনিয়রের বিশ্রাম পাওয়ার সম্ভাবনা
অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া
আপডেট করা - May 14, 2022 8:33 pm

টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম সংস্করণে খেলছেন যা ২৯শে মে শেষ হবে৷ তারপরেও ক্রিকেটারদের জন্য কোনও অবকাশ নেই কারণ মেন ইন ব্লু শীঘ্রই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে, যা শুরু হচ্ছে ৯ জুন থেকে। তবে, উঠে আসা তথ্য অনুযায়ী বলা যায় নির্বাচকরা রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, ঋষভ পান্তদের মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিতে আগ্রহী।
তা ছাড়া, এটাও জানা গেছে যে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে নেতৃত্বের ভূমিকার জন্য শিখর ধাওয়ান এবং হার্দিক পান্ডিয়াকে ভাবা হচ্ছে। ধাওয়ান এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং দ্বিতীয় সারির দল নিয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সফরের সময় অধিনায়ক নিযুক্ত হয়েছিলেন। হার্দিক এখনও পর্যন্ত দেশের নেতৃত্ব না দিলেও গুজরাত টাইটানন্সের অধিনায়ক হিসেবে মুগ্ধ করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০-এর জন্য ভারতের টি-২০ স্কোয়াড ২২শে মে, আইপিএল ২০২২-এর লিগ পর্যায়ের শেষ দিনে, বাছাই করা হতে পারে। বিসিসিআই চায় জুলাই মাসে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য সিনিয়র খেলোয়াড়রা সতেজ থাকুক। “সকল সিনিয়র ভারতীয় খেলোয়াড়রা কমপক্ষে সাড়ে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম পাবেন। রোহিত, বিরাট, কেএল, ঋষভ এবং জসপ্রিত সবাই সাদা বলের সিরিজের পরে ‘পঞ্চম টেস্টে’ সরাসরি ইংল্যান্ডে যাবেন। আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইংল্যান্ড সিরিজের জন্য সতেজ থাকা প্রয়োজন,” বিসিসিআইয়ের একটি সিনিয়র সূত্র নিউজ ১৮ অনুসারে বলেছে।
“নির্বাচকদের কয়েকজন পছন্দ হয়েছে। শিখর ধাওয়ান ইতোমধ্যেই গত বছরের শ্রীলঙ্কা সিরিজে বিরাট, রোহিত এবং রাহুলের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব করেছেন। কিন্তু গুজরাত টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়ার চিত্তাকর্ষক অধিনায়কত্ব নজর এড়ায়নি। সুতরাং নির্বাচনের আগে ভাবনাচিন্তা হবে,” সূত্র যোগ করেছে।
উমরান মালিকের আগে সম্ভবত মহসিন খান সুযোগ পাবেন
উমরান মালিক তাঁর গতির জন্য উত্তেজনা তৈরী করলেও তিনি দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের জন্য জায়গা নাও পেতে পারেন। লখনউ সুপার জায়ান্টসের পেসার মহসিন খান তাঁর বাঁ-হাতি সিম বোলিং দিয়ে মুগ্ধ করেছেন। উমরানের আগে তাঁকে হয়তো বাছাই করা হতে পারে। তবে বোলিং বিভাগে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা হবে না।
“আমাদের পেস বোলিং বিভাগ সেট করা আছে এবং নির্বাচকরা খুব বেশী পরীক্ষা নাও করতে পারেন। তবে হ্যাঁ, মহসিন এই সংস্করণে তাঁর গতি, বাউন্স এবং সুইং দিয়ে প্রায় সবাইকে মুগ্ধ করেছেন। তাঁর একটা সুযোগ আছে। এটি বলা মানে এই নয়, উমরান বা অর্শদীপকে বাতিল করে দেওয়া হচ্ছে, তবে মহসিন কিছুটা এগিয়ে থাকতে পারেন,” সূত্রটি যোগ করেছে।