পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ব্যর্থ, আউট হয়ে মাঠেই হতাশার বহিঃপ্রকাশ বিরাট কোহলির
আপডেট করা - May 13, 2022 11:18 pm

সময়টা সত্যিই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। একের পর এক ম্যাচ , আর সেখানে ব্যর্থতা। এবার কী বিরাট কোহলি নিজেও হাল ছেড়ে দিচ্ছেন। পঢ্জাব কিংসের বিরুদ্ধেও কম রান করেই মাঠ ছাড়তে হয়েছে বিরাট কোহলি। এর আগেও তাঁর হতাশা দেখা গিয়েছে। এদিনও তার অন্যথা হল না। ফের একবার মাঠেই নিজের হতাশা দেখিয়ে ফেললেন বিরাট কোহলি। কাগিসো রাবাডার বলে মাত্র ২০ রানেই ফের থামতে হয় প্রাক্তন আরসিবি অধিনায়ককে। আউট হওয়ার পরই রাতের আকাশের দিকে হতাশার বহিঃপ্রকাশ বিরাট কোহলির।
এবারের আইপিএলের প্রথম ম্যাচে ৪৪ রান পেলেও, তারপর থেকেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে একটি অর্ধশতরান পেয়েছেন বিরাট কোহলি। তারপর থেকেই ফের সেই ব্যর্থতা বিরাট কোহলির ব্যাটে। তাঁর এই ধারাবাহিক ব্যর্থতা দেখে ক্রমশ হতবাক হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরাও। এবার নিজের পারফর্ম্যান্স নিয়ে হতশ খোদ বিরাট কোহলিও।
ভারতীয় দলের জার্সি গায়ে ২০১৯ সাল থেকেই বিরাট কোহলির ব্যাটে নেই কোনও বড় রান। নিজের পারফরম্যান্সে মনযোগ দেওয়ার জন্য সমস্ত ধরণের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু এখনও পর্যন্ত ফর্মে ফিরতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এবারের আইপিএলে তিনবার শূন্য রান করেছেন বিরাট কোহলি। যা তাঁর ব্যাট থেকে কখনোই এর আগে দেখা যায়নি। কিন্তু আইপিএলের মঞ্চে একের পর এক ম্যাচে শুধুই ব্যর্থ হচ্ছেন বিরাট।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪ বলে ২০ রান আউট হন বিরাট কোহলি
এর আগেও আউট হওয়ার পর বিরাট কোহলির হতাশার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। নিজের ব্যর্থাতা দেখে একসময় বিরাট নিজেই হতাশায় হেসে ফেলেছিলেন। যে ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হতে খুব একটা বেশী সময় নেয়নি। ঠিক তেমনই এবারও হয়েছে। মাত্র ২০ রানের মাথায় পঞ্জাবের বিরুদ্ধে যখন বিরাট কোহলি আউট হন, নিজের হতাশা আর লোকাতে পারেননি। রাতের আকাশের দিকে তাকিয়েই হতাশার বহিঃপ্রকাশ দেখাতে দেখা যায় প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক।
শুধু তাই নয় মাঠ ছাড়ার সময় ডাগ আউটেও নিজের হতাশা ব্যাটের ওপরও দেখান তিনি। রান পাওয়ার জন্য এবারের আইপিএলে ব্যাটিং পজিশনও বদলে ফেলেছেন বিরাট কোহলি। কিন্তু রান পেতে ব্যর্থই হয়েছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে অর্শদ্বীপের ওভারে শুরুটা ভালভাবে করলেও, কাগিসো রাবাডার বলেই ফের ক্যাচ আউট হতে হয় তাঁকে। থার্ড আম্পায়ার পর্যন্ত পৌঁছলেও, আউটের সিদ্ধান্তই আসে সেখানে। এরপরই বিরাটের চোখে মুখে ছিল একরাশ হতাশা।