নাইট শিবিরের ক্যাচ প্রশিক্ষকের ভূমিকায় আন্দ্রে রাসেল, ক্যাচ নিয়ে নানান কৌশল শেখাচ্ছেন তিনি

Kolkata Knight Riders
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

নাইট শিবিরে এবার এক নতুন ভূমিকায় আন্দ্রে রাসেল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে নাইট ক্রিকেটারদের ক্যাচ প্র্যাকটিসের ক্লাস নিচ্ছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বিশ্ব ক্রকেটে একজন বিধ্বংসী ক্রিকেটার হিসাবে যেমন সকলে তাঁকে চেনেন, তেমনই রাসেলের দক্ষ হাতের সঙ্গওে পরিচিত সকলে। খুব কমই ক্যা ফস্কাতে দেখা যায় আন্দ্রে রাসেল। অন্তত বাউন্ডারি লাইনে তিনি ফিল্ডিং করাকালীন কোনও ক্যাচ যদি ওঠে, তবে রাসেলের তালুবন্দী তা হবেই।

আইপিএলের মঞ্চে প্লে অফের রাস্তা খোলা রাখতে এখনও একটা সূক্ষ সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তারজন্য অবশ্য পরপর দুটো ম্যাচই জিততে হবে তাদের। এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে নাইট রাইডার্সের পয়েন্ট ১০। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সেই আন্দ্রে রাসেলই এবার অন্য মেজাজে। প্রস্তুতির ফাঁকে বাকি সতীর্থ থেকে  তরুণ ক্রিকটারদের ক্যাচের নানান কৌশল শেখালেন আন্দ্রে রাসেল। সেই ভিডিও দেখেই আপ্লুত সকলে।

আইপিএলে ২৮১ রানের সঙ্গে ১৪টি উইকেটও রয়েছে আন্দ্রে রাসেলের

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শুরুটা ভালভাবে করলেও, মাজপথেই তাদের ছন্দপতন হয়েছিল। যদিও এবারের আইপিএলে আন্দ্রে রাসেলেরও সময়টা খুব একটা খারাপ যায়নি। এবারের আইপিএলে রান যেমন পেয়েছেন, তেমন উইকেটও এসেছে  তাঁর হাতে। যদিও আন্দ্রে রাসেলের থেকে এখনও পর্যন্ত সেরকম বিরাট বিধ্বংসী ইনিংস দেখা যায়নি। শেষ দু ম্যাচে তা দেখা যাবে কিনা তা তো সময়ই বলবে। যদিও আন্দ্রে রাসেল কিন্তু এসব নিয়ে একেবারেই ভাবতে নারাজ। বরং বূেশ খোশ মেজাজেই রয়েছেন তিনি।

একইসঙ্গে দলের ফিল্ডিংয়ের ওপর জোর দিচ্ছেন আন্দ্রে রাসেল। এমন পরিস্থিতিতে একটিও ক্যাচ মিস হওয়া যে কতবড় সমস্যা তৈরি করতে পারে, তা সকলেই জানে। আর সেজন্যই বোধহয় সকলের এক্সট্রা ক্লাস নিচ্ছেন আন্দ্রে রাসেল। বাউন্ডারি লাইনে দাঁডিয়ে কেমনভাবে সকলে ক্যাচ নেবেন সেই পাঠই পড়াচ্ছিলেন আন্দ্রে রাসেল। আঙুলের ব্যবহার কেমনভাবে করতে হবে সেই কথাও শোনা যাচ্ছিল আন্দ্রে রাসেলের মুখে।

এবারের আইপিএলে ১২টি ম্যাচ খেলে ২৮১ রান রয়েছে আন্দ্রে রাসেলের ব্যাটে। শুধু তাই নয় তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৮৩। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও এবার যথেষ্ট সফল আন্দ্রে রাসেল। ইতিমধ্যেই ১৪টি উইকেটের মালিক হয়ে গিয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে রাসেলই একমাত্র ক্রিকেটার যাঁর এক মরসুমে ২৫০-এর বেশী রান রয়েছে সঙ্গে ১০টির ওপর উইকেটও রয়েছে। নাইট রাইডার্সের হয়ে গত ম্যাচেও দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন তিনি।

ব্যাট হাতে হয়ত সেই ম্যাচে রান পাননি আন্দ্রে রাসেল। কিন্তু বোলিংয়ে কলকাতা টাইন রাইডার্সের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তারকা ক্রিকেটার। এখন সেই রাসেলই আবার নাইট শিবিরের ক্যাচ প্রশিক্ষক।

close whatsapp