মুম্বইয়ের পেসারদের আগ্রাসনের পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিআরএস, দ্বৈত চাপে ছিটকে গেল চেন্নাই
১৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে ড্যানিয়েল স্যামস ম্যাচের সেরা
আপডেট করা - May 12, 2022 11:19 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান মরসুমের প্লে-অফের লড়াই থেকে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসকে ছিটকে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ৯৮ রানের সুহজ লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স প্রাথমিকভাবে কিছু ধাক্কার সম্মুখীন হলেও শেষ অবধি ৫ উইকেটে জয় নথিভুক্ত করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের সামগ্রিক পারফর্ম্যান্সের সামনে সিএসকেকে ব্যাটারদের কোন জবাব ছিল না এবং তারা মাত্র ১৬ ওভারেই গুটিয়ে যায়।
ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দিকে বেশ কিছু উইকেট হারিয়েছিল কিন্তু তিলক ভার্মা ও হৃতিক শকিনের মধ্যে ৪৮ রানের জুটি তাদের ইনিংসকে স্থিতিশীল করে। ৩২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিলক। ১৮ রানে শোকিন আউট হওয়ার পরে নামা টিম ডেভিড দুটি ছক্কা মেরে ৩১ বল বাকি থাকতেই মুম্বইকে লক্ষ্যে পৌঁছে দেন।
ব্যাটিং ব্যর্থতায় লজ্জার রেকর্ড সিএসকের
এর আগে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস বৃহস্পতিবার আইপিএলের ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর নথিভুক্ত করে তারা মাত্র ৯৭ রান অল আউট হয়ে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের পেসাররা, বিশেষ করে ড্যানিয়েল স্যামস, রীতিমতো নাকানিচোবানি খাইয়ে ছাড়লেন সিএসকের ব্যাটারদের। সামসের জন্য ম্যাচের শুরু হয়েছিল স্বপ্নের মতো যখন তিনি ডেভন কনওয়ে এবং মইন আলিকে প্রথম ওভারেই আউট করেন। সিএসকে সেখান থেকে তাদের ইনিংস পুনরুদ্ধার করতে সক্ষম হয়নি।
ইয়েলো আর্মি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দ্বিতীয় ওভারে রবিন উথাপ্পাকে আউট করেন জসপ্রিত বুমরাহ্। তারপর একে ড্রেসিং রুমের রাস্তায় এগোন আম্বাতি রায়ুডু, রুতুরাজ গায়কওয়াড়, শিবম দুবেরা। অধিনায়ক মহেন্দ্র সিং একা লড়ে যাচ্ছিলেন। কিন্তু নিয়মিত উইকেট পড়ায় দলকে ১০০-ও পার করাতে পারেননি তিনি। চারটি বাউন্ডারি ও দুটি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন ধোনি।
এরই মধ্যে বিতর্কের ছায়া এসে পড়েছিল ম্যাচের প্রথম ওভারেই। ইনিংসের দ্বিতীয় বলে কনওয়েকে এলবিডব্লিউ আউট করতে সক্ষম হন ড্যানিয়েল সামস। বলের গতিপথ দেখে মনে হচ্ছিল যে যে এটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যদিও ওয়াংখেড়ে স্টেডিয়ামে যান্ত্রিক গোলযোগের কারণে ডিআরএস বেশ কিছুক্ষণের জন্য অকেজো ছিল। ফলে কনওয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাতে পারেননি।
ঘটনাবহুল সিএসকে বনাম এমআই ম্যাচকে কেন্দ্র করে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো
Csk apna naseeb aaj sath nahi Laayi.
— Irfan Pathan (@IrfanPathan) May 12, 2022
बहुत बार एक फ़ैसला जीत और हार का फ़ासला बन जाता है।
— Aakash Chopra (@cricketaakash) May 12, 2022
https://twitter.com/LaxmanSivarama1/status/1524779784026214400
A day to forget so far for #CSK. One debatable call but that cannot explain away a mere 97. Bumrah and Sams were outstanding today.
— Harsha Bhogle (@bhogleharsha) May 12, 2022
Sorry forgot to add Power 😅 #CSKvMI #IPL2022 https://t.co/4wupm0MlbG
— Wasim Jaffer (@WasimJaffer14) May 12, 2022
Win at home! 💙
Well done boys 💪🧿 pic.twitter.com/zdMiLG825p— Surya Kumar Yadav (@surya_14kumar) May 12, 2022
Just a few hiccups but mostly dominating performance by Mumbai Indians. Something which they are known for. This is also curtains for Chennai Super Kings and their fans. #CSKvsMI
— Amit Mishra (@MishiAmit) May 12, 2022
Can we just roll up this Wankhede pitch and take it everywhere we play?🤤 #BolwersUnion #MIvsCSK
— Shikha Pandey (@shikhashauny) May 12, 2022
This is so untypical of #CSK. They are just exploding. #MIvsCSK #MIvCSK #RPSwing
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) May 12, 2022
CSK and MI fans feelings rn #CSKVSMI pic.twitter.com/KQxPwXVQD1
— oliver (@jaynildave) May 12, 2022
Wait what? No drs? Such a huge event! What excuse is this? One wrong decision can crumble a team! Gunslinger reaction on the lbw !? 🤯🤷♂️ #IPL
— Vikram Prabhu (@iamVikramPrabhu) May 12, 2022
Such a big league with so much money going into it and yet no DRS because of powercut?? Devon Conway was completely robbed there. That was another umpiring howler by the way! Made it look like such a straightforward decision when it was going so far down leg.#CSKvMI
— Prasenjiit Dey (@CricPrasen) May 12, 2022
MI losing the matches in this IPL
Ambani through No DRS :#CSKvsMI pic.twitter.com/vr68NQJ5Tp
— Yash Singh (@Yashrjpt278) May 12, 2022
No Drs in first 2 overs masterstroke by Ambani pic.twitter.com/ZdLJliCETv
— . (@trippymaymay_) May 12, 2022