যান্ত্রিক ত্রুটির কারণে ডিআরএস নিতে না থাকায় অন্যায্যভাবে আউট হতে হল ডেভন কনওয়েকে

ড্যানিয়েল স্যামসের বলে এলবিডাব্লিউ হন কনওয়ে

Devon Conway's dismissal
Devon Conway’s dismissal. (Photo Source: Twitter)

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের প্রথম ওভারটি বিতর্কের জন্ম দিয়েছে কারণ ডেভন কনওয়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিতে পারেননি। টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। ইনিংস ওপেন করে বড় স্কোর গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেন রুতুরাজ গায়কওয়াড় ও কনওয়ে।

খেলার প্রথম বলে একটি সিঙ্গেল নেন রুতুরাজ। দ্বিতীয় বলে কনওয়েকে এলবিডব্লিউ আউট করতে সক্ষম হন ড্যানিয়েল সামস। বলের গতিপথ দেখে মনে হচ্ছিল যে যে এটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যদিও ওয়াংখেড়ে স্টেডিয়ামে যান্ত্রিক গোলযোগের কারণে ডিআরএস বেশ কিছুক্ষণের জন্য অকেজো ছিল। ফলে কনওয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাতে পারেননি।

বিয়ের জন্য নিজের দেশ নিউজিল্যান্ডে গিয়ে সেখান থেকে ফেরার পর দলে ফিরেই কনওয়ে দারুণ ফর্মে রয়েছেন। পরপর তিনটি হাফ সেঞ্চুরি করার পর, চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাঁর কাছ থেকে আরও একটি দুর্দান্ত পারফরম্যান্স আশা করেছিল তাঁর দল। কিন্তু দুর্ভাগ্যবশত তা হল না।

সিএসকে এবং এমআই গত পাঁচ বছর ধরে আইপিএলে রাজত্ব করছে, এবং এই দুটি দলই নিজেদের মধ্যে ট্রফি ভাগ করে নিয়েছে। কিন্তু এইবার পরিস্থিতি বদলে গেছে এবং এখন ভাগ্যও সমর্থন করলো না। একের পর এক ম্যাচ হেরে যাওয়ায় দুটি দলের অভিযানই শোচনীয় অবস্থায় রয়েছে।

এই ম্যাচটি হারলে সিএসকে প্লে অফের লড়াই থেকে সম্পূর্ণ ছিটকে যাবে

খেলার কথা বলতে গেলে, সিএসকেকে তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি জিততেই হবে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ইতোমধ্যেই ছিটকে গেছে। কিন্তু তারা যদি এটি জিততে সক্ষম হয় তবে তারা সিএসকের অভিযান এবারের মতো ব্যর্থ করে দিতে সক্ষম হবে। 

এদিকে, ডিআরএসের অনুপস্থিতি সিএসকের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে কারণ তারা কনওয়ে ছাড়া আরও এক ব্যাটার ডিআরএস নিতে চাইলেও প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাননি। খেলার প্রথম ওভারেই কনওয়ের পর মইন আলি মিড-উইকেটে হৃতিক শোকিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ম্যাচের দ্বিতীয় ওভারে রবিন উথাপ্পাকে জসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ আউট ঘোষণা করা হলে তিনি ডিআরএস নিতে চাইলে মাঠে থাকা আম্পায়ার জানিয়ে দেন সেই মুহূর্তে টেকনিক্যাল সমস্যার কারণে ডিআরএস নেওয়া যাবে না। 

আইপিএলের মতো এতো বড় একটা টুর্নামেন্টে ডিআরএস বেশ কিছু ওভারের জন্য না থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। দুটি মূল্যবান উইকেট চলে যাওয়ায় হয়তো ম্যাচের ফলাফলেও প্রভাব পড়বে।

close whatsapp