নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ইডেনের গ্যলারীতে শাহরুখ খান
আপডেট করা - Apr 4, 2023 7:16 pm

আগামী ৬ এপ্রিল আইপিএলের মঞ্চে ঘরের মাঠে প্রতম ম্য়াচে নামতে চলেছে কলকতা নাইট রাইডার্স। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই সেই ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ ঘিরে এই মুহর্তে কলকাতায় সাজো সাজো রব। প্রথম ম্যাচ ঘিরে ইডেন গার্ডেন্সে থাকছে ড্রোন শো। সেই আনন্দের পরিমাণ বাড়াতেই এবার নাইট সমর্থকদের উদ্দেশ্যে থাকছে আরও এক সুখবর। নাইট রাইডার্সের ম্যাচে গ্যালারীতে দেখা যাবে শাহরুখ খানকে। ফের একবার কেকেআরের হয়ে গলা ফাটানোর জন্য প্রস্তুত বলিউডের কিং খান।
শাহরুখ খানের উপস্থিতি যে নাইট রাইডার্স শিবিরের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় তিন বছর পর ফের ইডেন গার্ডেন্সে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের উন্মাদনা আরও একট বাড়িয়ে দেওয়ার জন্য এবার উপস্থিত থাকতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের কর্মধার শাহরুখ খান। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যে ক্রমশই চড়তে শুরু করেছে তা এখন বলার অপেক্ষা রাখে না।
৬ এপ্রিল ঘরের মাঠে প্রথম ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স
এবারের আইপিএলের শুরুটা জয় দিয়ে করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই তারা নেমেছিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। যদিও সেই ম্যাচে তাদের ঘরের মাঠে ছিল না। মোহালীতেই সিখর ধওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স বাহিনী। সেই ম্যাচে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস নিয়মে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও সেসব এখন মাথায় রাখতে নারাজ নাইট বাহিনী। ঘরের মাঠে খেলা হলেও চ্যালেঞ্জটা যে তাদের জন্য অত্যন্ত কঠিন তা বলার অপেক্ষা রাখে না। দুর্ধর্ষ ফর্মে থাকা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই নামতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
ইতিমধ্যেই নাইট রাইডার্স শিবিরের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবারের আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। সেইসঙ্গে শ্রেয়স আইয়ারও নেই এবারের আইপিএলে। যদিও নাইট রাইডার্স শিবির এই মুহূর্তে এই সব নিয়ে ভাবতে নারাজ। বিরাট কোহলিদের হারিয়েই এবার জয়ের সরণীতে ফিরতে মরিয়া হয়ে রয়েছে কলকাতাউ নাইট বাহিনী। সেই ম্যাচেই শাহরুখ খানের উপস্থিতি যে কলকাতা নাইট রাইডার্স শিবিরের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
শোনাযাচ্ছে ম্যাচের দিনই কলকাতায় আসবেন শাহরুখ খান। গ্যালারী থেকেই নাইটদের জন্য গলা ফাটাবেন কিং খান। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্যাচেই ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলেন শাহরুখ খান। এবারও অবশ্য এখনও পর্যন্ত তেমন কিছু শোনা যায়নি। বিরাট কোহলিদের হারিয়ে নাইট রাইডার্স জয়ের রাস্তায় ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।