ফাফ ডু প্লেসি আবার সিএসকেতেই যাবেন, মনে করছেন ভারতীয় ধারাভাষ্যকার

সিএসকের হয়ে ৯২ ম্যাচে ২৭২১ রান করেছেন ডু প্লেসি

Faf du Plessis
Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

আকাশ চোপড়া মনে করেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) আইপিএল ২০২২ নিলামে ফাফ ডু প্লেসিকে আবার কিনবে৷ আইপিএল ২০২১-এ সিএসকের হয়ে তাদের খেতাব জয়ের দৌড়ে ডু প্লেসি ছিলেন একজন তারকা পারফরমার। দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ খেলোয়াড় গত বছরের টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাঁর ৬৩৩ রান সিএসকেতে তাঁর সঙ্গী ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের সর্বোচ্চ রানের চেয়ে মাত্র দুই রান কম ছিল।  

তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়া মতামত দিয়েছেন যে ফাফ ডু প্লেসি সিএসকের হয়ে অর্ডারের শীর্ষে গায়কোয়াড়ের সাথে পুনরায় মিলিত হবেন। তিনি বলেছেন, “আমি মনে করি ফাফ ডু প্লেসি চেন্নাই সুপার কিংসে ফিরে যাবে। চেন্নাই খেলোয়াড়দের বয়স নিয়ে মাথা ঘামায় না। রুতুরাজ গায়কোয়াড়ের সাথে সে খুব ভালো একটা সমন্বয় গড়ে তুলেছে।”

ডু প্লেসির বয়সের কারণে খুব বেশী দল তাঁকে নিতে চায়বে না, মত আকাশ চোপড়ার 

প্রাক্তন ভারতীয় ওপেনার যোগ করেছেন যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি ডু প্লেসির পরিষেবা অর্জনের জন্য খুব বেশী আগ্রহী নাও হতে পারে। আকাশ চোপড়া যুক্তি দিয়েছেন, “সে তরুণ নয় তাই দীর্ঘদিন তাদের সাথে খেলবে না, এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে সে, তার প্রতি বছরই বোনাস হতে চলেছে। তাই তার জন্য বেশী বিনিয়োগ করতে চায়বে না কেউ।”

আইপিএল ইতিহাসে সিএসকের হয়ে তাদের বিদেশী খেলোয়াড়দের মধ্যে ডু প্লেসি সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৭ বছর বয়সী এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯২টি ম্যাচে ৩৫.৩৩-এর দুর্দান্ত গড়ে ২৭২১ রান সংগ্রহ করেছেন।

আকাশ চোপড়া মনে করেন আইপিএল ২০২২ নিলামে অ্যারন ফিঞ্চ বিশাল অর্থ উপার্জন করতে পারবেন না। তিনি বলেছেন, “অ্যারন ফিঞ্চ একটি দল পেতে পারে কিন্তু আমি মনে করি না যে অ্যারন ফিঞ্চ বেশী টাকা পাবেন, আড়াই থেকে তিন কোটি টাকা পাবে বলে ভাবছি। কোনো দল তাকে একজন অধিনায়ক হিসেবে কিনে নিলে সেটা আলাদা।”

যদিও, প্রাক্তন কেকেআর খেলোয়াড় মনে করেন তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি ২০২১ টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে অধিনায়কত্বের বিকল্প হিসাবে বিবেচনা করতে পারে। আকাশ চোপড়া বিস্তারিত বলেছেন, “আমি মনে করি না আরসিবি তাকে কিনবে এবং পাঞ্জাবেরও তাকে কেনা উচিত নয়। তাই কেকেআরই একমাত্র বাকি। কেকেআর তাকে কিনতে পারে, তারা তাকে দিয়ে ওপেন করাতে পারে এবং এমনকি তাকে তাদের অধিনায়কও করতে পারে। এটি একটি সম্ভাবনা কিন্তু আমি তাকে খুব দামি হতে দেখছি না।” 

close whatsapp