ক্রিকেটার হতে না পারলে সোলজার হওয়াই লক্ষ্য ছিল রভম্যান পাওয়েলের
আপডেট করা - May 10, 2022 6:12 pm

আইপিএলের মঞ্চে এবার দুর্ধর্ষ পারফরম্যান্স করছেন রভম্যান পাওয়েল। দিল্ল ক্যাপিটালস যে তাঁকে দলে নিয়ে এতটুকু ভুল করেননি, তা প্রতিটি ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন এই ক্যারিবিয়ান তারকা। অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই ক্রিকেটারের লক্ষ্য তাঁর মায়ের কষ্ট দূর করা। রভম্যান পাওয়েলের সেই সংগ্রামের কাহিনী বেশ কয়েকদিন আগেই সকলকে জানিয়েছিলেন ইয়ান বিশপ। এখন মাতে দেওয়া সেই কথা রাখতেই ছুটে চলেছেন পাওয়েল। কিন্তু ক্রিকেটার না হলে তিনি কী হতেন। এতদিন সেই কথা চেপে রাখলেও, অবশেষে তা সকলের সামনে এনেছেন এই চরুণ ফুটবলার।
ক্রিকেট সবসময়ই তার প্রথম পছন্দ। সেইসঙ্গে ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা তাঁর। তিনি যখন দ্বিতীয় শ্রেলীতে ছিলেন , সেই সময়ই মাকে কথা দিয়েছিলেন যে বড় হয়ে এই অবস্থা থেকে তাদের বের করবেন। তখন থেকেই জেদটা ছিল প্রচন্ড। একইসঙ্গে নিজের লক্ষ্যও স্থির করে ফেলেছিলেম এই তরুণ তারকা। যদি ক্রিকেটার হতে না পারেন, তবে সৈনিক হওয়ারই ইচ্ছা ছিল রভম্যান পাওয়েলের।
এতদিন সেই কথা কেউই জানতেন না। মঙ্গলবার নিজেই সেই গোপন ইচ্ছার কথা সকলকে জানিয়েছেন রভম্যান পাওয়েল। এবারের আইপিএলে সময় যত এগিয়েছে দিল্লির হয়ে ততই একের পর এক ভাল পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স দেখে প্রশংসা করেছিলেন সকলে। শুধু তাই নয় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও দিল্লি ক্যপিটালসের জয়ের অন্যতম কারিগড় ছিলেন এই তরুণ ক্রিকেটার।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ২.৮০ কোটি টাকায় গিয়েছেন রভম্যান পাওয়েল
কিন্তু ছোট থেকেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন রভম্যান পাওয়েল। পরিবারের দারিদ্র দূর করে তাঁদেরকে স্বস্তি এনে দেওয়াই ছিল রভম্যান পাওয়েলের প্রধান লক্ষ্য। ক্রিকটকে ঘিরেই সেই স্বপ্ন বাস্তব করার পথে হেঁটে চলেছিলেন তিনি। সেইসঙ্গে আরেকটি চিন্তাও ছিল তাঁর মাথায়। যদি সফল ক্রিকেটার না হতে পারেন, তহে দেশের সৈনিক হওয়ারই ভাবনা ছিল এই তরুণ ক্যারিবিয়ান তারকার মাথায়।
দিল্লি ক্যাপিটালসের পডকাস্টে রভম্যান পাওয়েল জানিয়েছেন, “আমি জামাইকার একটি ছোট গ্রাম থেকে উঠে এসেছি। যেখানে সকলের প্রধান জীবিকাই হল চাষাবাদ। কিন্তু ছোটবেলা থেকেই আমার একটাই লক্ষ্য ছিল। আমার পরিবারকে এই অবস্থা থেকে বের করে আনা। আর সেটা ক্রিকেট এবং পড়াশুনোর মধ্যে দিয়েই করতে চেয়েছিলাম”।
তিনি আরও জানিয়েছেন, “ক্রিকেটে আমি সাফল্য পাচ্ছি, ভগবানকে তারজন্য অশেষ ধন্যবাদ। আমি একজন পেশাদার ক্রিকেটার হওয়ার আগে দেশের সৈন্য হওয়ার কথা ভেবেছিলাম। ক্রিকেটে যদি সাফল্য না আসত তবে সৈন্য হওয়ার পথই বেছে নিতাম”।
তবে সৈন্য হওয়ার পথে আর যেতে হয়নি রভম্যান পাওয়েলকে। ক্রিকেটের বাইশগজে তাঁর দক্ষতার প্রমাণ দিয়ে এগিয়ে চলেছেন এই তরুণ ক্যরিবিয়ান তারকা। দিল্লি ক্যাপিটালস শিবিরও তাঁর পারফরম্যান্সে আপ্লুত। কয়েকদিন আগে সেই কথাই তো শোনা গিয়েছিল শেন ওয়াটসনের মুখেও। তাঁর ব্যাটিং দক্ষতার নিয়েই প্রশংসা করেছিলেন ওয়াটসন।