এশিয়া কাপ নিয়ে জরুরীভিত্তিতে বৈঠক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের, দুবাইয়ে সরতে পারে এশিয়া কাপ
আপডেট করা - Jul 26, 2022 2:17 pm

শ্রীলঙ্কা জুড়ে ডামাডোল। এতদিন ধরে এশিয়া কাপ নিজেদের দেশে হওয়ার ব্যপারে আশাবাদী হলেও, এবার এশিয়াকাপ হওয়া নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে খোদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কর্তাদেরই। মঙ্গলবারই এশিয়া কাপ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কার্যকরি সমিতির জুররী বৈঠক। সেখানেই এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা। শোনাযাচ্ছে এশিয়া কাপ নাকি দেশের বাইরে দুবাইয়েই নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কর্তাদের।
গোটা শ্রীলঙ্কা জুড়ে এই মুহূর্তে অর্থনৈতিক হাহাকার চরম সীমায় পৌঁছেছে। আর্থক মন্দার জেরে কয়েকমাস আে থেকেই শ্রীলঙ্কা জুড়ে আন্দোনলনে নেমেছেন শ্রীলঙ্কাবাসী। দিন যত এগোচ্ছে ততই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই আন্দোলন। সোমবার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্সের বাসস্থানের সামনে আগুল জ্বলাকে কেন্দ্র করে পরিস্থিতি যেন আরও খারাপের দিকে। এই পরিস্থিতির কথা বিচার করেই এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে জরুরী ভিত্তিতে আলোচনার সিদ্ধান্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কর্তাদের।
এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার মাঠে এশিয়া কাপ হওয়া নিয়ে বহুদিন আগেই সংশয় প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা। নআর্থিক মন্দার জেরে শ্রীলঙ্কা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। এই পরিস্থিতি সেখানে এশিয়া কাপ আয়োজন যে বড়সড় ঝুঁকি হয়ে যেতে পারে, তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের হাবাভাবেই ছিল স্পষ্ট। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়া কাপ আয়োজনের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তাদের হাত থেকে এশিয়া কাপ চলে গেলে, বড়সড় ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা।
আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ
কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপের দিকে। সম্প্রতি তাদের মহিন্দা রাজাপক্সের বাড়ীতে আগুনের ঘটনায় চিন্তা আরও বাড়িয়েছে। এই মুহূর্তে প্রতিবাদে উত্তাল গোটা শ্রীলঙ্কা। সেই পরিস্থিতিতেই শোনাযাচ্ছে এশিয়া কাপ নাকি এওবার দেশের বাইরে আয়োজনের কথাই ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর সেই লক্ষ্যে দুবাই-ই তাদের প্রধান পছন্দ। মঙ্গলবার তা নিয়েই কার্যকরী সমিতির জরুরী বৈঠক ডেকেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কর্তারা। একইসঙ্গে অস্ট্রেলিয়া সিরিজও রয়েছে এদিনের আলোচনার মধ্যে।
আগামী জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। এরর পাকিস্তান আসবে তাদের দেশে। সেপ্টেম্বরে এই শ্রীলঙ্কাতেই বসতে চলেছে এশিয়া কাপ টি২০ ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু আর্থিক মন্দার জেরে গোটা দেশ জুডে় পরিস্থিতি একেবারে বেসামাল। শ্রীলঙ্কা জুড়ে ঘোষণা করা হয়েছে জরুরী অবস্থার। তারমধ্যে এশিয়া কাপ আয়োজন বড়সড় ঝুঁকি হতে পারে বলেই এবার মনে করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কর্তারাও।
আগেই অবশ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে দুবাইয়ে এই প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। এছাড়া জয় শাহের মুখে শোনা গিয়েছিল যে আইপিএলের ফাইনালের পরই এশিয়া কাপ নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শোনাযাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও এবার হয়ত সেই পথেই হাঁটতে চলেছে।