“হৃদয় ভেঙ্গে চুরমার করেছে”, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রতিক্রিয়া মাশরাফি মুর্তজার

বাংলাদেশে আক্রমণের শিকার সংখ্যালঘু হিন্দুরা

Mashrafe Mortaza
Mashrafe Mortaza. (Photo by PAUL ELLIS/AFP via Getty Images)

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর মুসলিম মৌলবাদীদের সাম্প্রদায়িক সহিংসতা উত্তাল করে তুলেছে বাংলাদেশের পরিস্থিতি। দুর্গাপূজা উদযাপনের সময় হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ নিহত, আহত ও ধর্ষিত হন বর্বর ধর্মান্ধ সংখ্যাগুরু মুসলিমদের দ্বারা। হিন্দু ধর্মস্থান, মন্দির ভেঙ্গে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ঘরবাড়ি, লুঠপাট হয়েছে হিন্দু মালিকানাধীন দোকানে। কুমিল্লার একটি মন্ডপে অষ্টমীর দিন স্থানীয় মুসলিমরা আক্রমণ করে ভাংচুর চালিয়েছিল। তারপর থেকে সেই আক্রমণ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। 

সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক, কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি মুর্তজা জানিয়েছেন যে, ২০২১-এর ১৭ই অক্টোবর তিনি দুটি ক্ষতির সাক্ষী হয়েছিলেন। মুর্তজা প্রকাশ করেছেন যে, প্রথম ক্ষতিটা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর, অন্যটি ছিল সমগ্র বাংলাদেশ জাতির ক্ষতি। মুর্তজা এমনকি যোগ করেছেন যে এত কষ্টের উপার্জিত স্বাধীনতা এবং এত স্বপ্ন এক মুহূর্তে হারিয়ে গেছে।  

মুর্তজা ফেসবুক পোস্টে লেখেন, “কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে। এ লাল সবুজ (বাংলাদেশের পতাকার রঙ) তো আমরা চাইনি। কতো কতো স্বপ্ন,কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।”

বাংলাদেশ তাদের বাছাইপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে

বাংলাদেশ ক্রিকেট দল ২০২১ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে ৬ রানে পরাজিত হয়েছিল। স্কটল্যান্ড দল প্রথমে ব্যাটিং করে এবং মোট ১৪০/৯ করে।

ক্রিস গ্রীভসের ঝোড়ো ২৮ বলে ৪৫-এর সৌজন্যে স্কটল্যান্ড ১৪০ অবধি পৌঁছতে পারে ৫৩/৬ হয়ে যাওয়ার পরেও। গ্রীভস ছাড়াও জর্জ মান্সে এবং মার্ক ওয়াট যথাক্রমে ২৯ ) ২২ রান করেন। 

বোলিংইয়ে বাংলাদেশ দলের জন্য সেরা পারফর্মার ছিলেন মাহেদী হাসান। ডানহাতি অফ স্পিনার তাঁর চার ওভারের কোটায় মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নির্ধারিত ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।  

জবাবে বাংলাদেশ দল মোট ১৩৪/৭ অবধিই পৌঁছতে পারে। মুশফিকুর রহিম ছাড়া বাংলাদেশের অন্য কোন ব্যাটারই ৩০ রানও পার করতে পারেননি। ব্র্যাডলি হুইল স্কটল্যান্ড দলের হয়ে অসাধারণ ছিলেন। তিনি যে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে মূল্যবান ৩টি উইকেট তুলে নেন। 

আল -আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ আগামী ১৯শে অক্টোবর ওমানের মুখোমুখি হবে।

close whatsapp