হার্দিক ও তেওয়াটিয়ার রান আউটই তাদের হারের প্রধান কারণ, জানালেন রশিদ খান

Rashid Khan
Rashid Khan. (Photo Source: IPL/BCCI)

শেষ ছয় বলে ৯ রান বাকি ছিল জেতার জন্য। কিন্তু ড্যানিয়েল স্যামসের শেষ ওভারে সেই কাজটাই করতে পারেনি গুজরাত টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্সেরকাছে ৫ রানে হেরে গিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচ শেষেই শুরু হয়ে গিয়েছে নানান কাঁটাছেড়া। গুজরাত শিবিরেও যে এই হার নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোনওরকম গোপনীয়তা নয়। ম্যাচের হারের প্রধান কারণ সকলের সামনেই জানালেন রশিদ খান। হার্দিক পান্ডিয়া এবং রাহুল তেওয়াটিয়ার রান আউটই এদিনের ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মেনে নিচ্ছেন তিনি।

এবারের লিগ টেবিলে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। অন্যদিকে একেবারে নীচের সারিতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের মুখোমুখি লড়াইয়ে গুজরাত টাইটান্সকেই এগিয়ে রেখেছিল সকলে। সেই মতো খেলছিলও তারা। কিন্তু গুজরাতের ব্যাটিয়ংয়ের সময় শেষ ওভারেই যেন সমস্ত হিসাব নিকাশ ভেস্তে যায়। ৬ বলে ৯ রান বাকি থাকলেও, ডেভিড মিলার সেই ম্যাচ জেতাতে  পারেননি। পাঁচ রানে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল গুজরাত টাইটান্সকে।

আইপিএলের মঞ্চে পরপর দুই ম্যাচ হারল গুজরাত টাইটান্স

আর সেখানেই কোন দুুটো ঘটনা তাদের হারের জন্য প্রধান দায়ী তা বুঝতে খুব একটা দেী হয়নি গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্টের। ১৫৬ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার রান আউট। আর শেষ ওভারে রাহুল তেওয়াটিয়ার রান আউটটাই যে ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিল তা মানতে কোনও দ্বিধা নেই গুজরাত টাইটান্স সহ অধিনায়ক রশিদ খানের। সেই নিয়ে গুজরাত শিবিরেও এখন চলছে হিসাব নিকাশ।

ম্যাচ শেষেই রশিদ খান এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া এবং রাহুল তেওয়াটিয়ার রান আউটটাই এদিনের ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিল। এটাই বোধহয় টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য। এখানে কোনও সময় ২ বলে ৯ রান হয়ে যায়। আবার কখনও ৬ বলে ৯ রান করা যায়না। তবে এখান থেকে অনেক কিছু শিখেছি। আগামী ম্যাচগুলোতে এই ভুল থেকেই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে আমাদের।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত টাইটান্স অধিনায়ক। ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেছিলেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ। কিন্তু তারা ফেরার প থেকেই ফের চেপে ধরেছিল গুজরাত বোলাররা। শেষপর্যন্ত টিম ডেভিড ঝোরো ইনিংস না খেললে বোধহয় মম্বইয়ের রান দেড়শো রানও টপকাত না। তাঁর হাত ধরেই  ১৭৭ রানে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

জবাবে ব্যাট করতে নেমে গুজরাত টাইটান্সও ছিল দুর্ধর্ষ মেজাজে। ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিলের ১০৬ ওপেনিং পার্টনারশিপ তো গুজরাতের জয়ের ইঙ্গিতই দিচ্ছিল। এরপর রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর রান আউটটাই যে ম্যাচের অশনি সংকেত ছিল তা এখন বেশ স্পষ্ট। এরপর রাহুল তেওয়াটিয়ার শেষ ওভারে রান আউট হওয়াটা গুজরাতের আত্মবিশ্বাসে বড় ধাক্কা ছিল। আর তাতেই ম্যাচটা যে ফস্কে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp