চেন্নাই সুপার কিংসের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড ধোনির

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

গতম্যাচেই আইপিএলে ফের অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন হয়েছ মহেন্দ্র সিং ধোনি। পরের ম্যাচেই ধোনির মাথায় নতুন মুকুট। চেন্নাই সুপার কিংসের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নমেছিল চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে অধিনায়ক হিসাবে এটাই ক্যাপ্টেন কুলের দ্বিতীয় ম্যাচ। টস করতে মাঠে নামার সময়ই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে দুশোটি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন তিনি।

আইপিএলের মঞ্চে কোনও একটি দলের হয়ে ২০০টি ম্যাচ খেলার রেকর্ড এতদিন পর্যন্ত বিরাট কোহলির ছিল। সেই বিরাট কোহলির বিরুদ্ধে ম্যাচে নেমেই এই নতুন রেকর্ডের মালিক হলেন মহেন্দ্র সিং ধোনিও। যদিও এই রেকর্ড হয়ত কয়েকবছর আগেই গড়ে ফেলতে পারতেন তিনি। কিন্তু মাঝে দুই বছর চেন্নাই সুপার কিংস আপিএল থেকে নির্বাসিত ছিল। সেই সময় ধোনি ৩০টি ম্যাচ খেলেছিলেন রাইজিং পুণে সুপার জায়ান্টসের। সেজন্যই বোধহয় চেন্নাইয়ের ঘরের ছেলের এই রেকর্ড গড়তে প্রায় ১৪ টা বছর সময় লেগে গেল।

এই মুহূর্তে আইপিএলের মঞ্চে ২৩০টি ম্যাচ খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই সুপার কিংস আইপিএলের মঞ্চ থেকে নির্বাসিত ছিল। সেই সময় নতুন দল রাইজিং পুণে সুপার জায়ান্টসের হয়ে খেলতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। সেই দলের হয়েই আইপিএলের মঞ্চে ৩০টি ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর সামনে এখন ২১৮টি ম্যাচ খেলে রয়েছেন বিরাট কোহলি।

চেন্নাইয়ের প্রথম ক্রিকেটার হিসাবে ২০০টি ম্যাচ খেললেন ধোনি

২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংসের সদস্য মহেন্দ্র সিং ধোনি। প্রথম মরসুম থেকে তাদেরও অধিনায়কও তিনিই। চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনিই খেলেছেন সবচেয়ে বেশী ম্যাচ। প্রথম মরসুম থেকে চেন্নাইয়ের সদস্য সুরেশ রায়নাও। এবারে অবশ্য আইপিএলে কোনও দল পাননি তিনি। সেই রায়না এখনও পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন মাত্র ১৭৬টি ম্যাচ। তারপরই রবীন্দ্র জাদেজা রয়েছে। তিনি খেলেছেন ১৪২টি ম্যাচ।

একটি দলের হয়ে ২০০টি ম্যাচ খেলার বিচারে ধোনি বিরাট কোহলির থেকে পিছিয়ে রইলেও, আইপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার হিসাবে বিরাট কোহলির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই মুহূর্তে আইপিএলে সর্বোচ্চ ২৩০টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আইপিএলের মঞ্চে এখনও চেন্নাই বেশ কয়েকটা ম্যাচ খেলবে।

আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৩০টি ম্যাচ খেলার রেকর্ডও রয়েছেন ধোনির

এবারের আইপিএল শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব রবীন্দ্র জাদেজার ওপর তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু গতবারের চ্যাম্পি.নদের পারফরম্যান্স গ্রাফছিল নিম্নমুখী। সেই পরিস্থিতিতেই সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে ফের চেন্নাই সুপার কিংসের দায়িত্ব ধোনির হাতেই ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছিলেন ধোনি।

আইপিএলের সবচেয়ে ধারাবাহিক অধিনায়কের তকমাও রয়েছেন মহেন্দ্র সিং ধোনির মাথায়। প্রথম মরসুমেই আইপিএলের ফাইনালে উঠেছিল ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। যদিও সেবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছিলেন তারা। এরপর ২০১০ ও ২০১১ সালে পরপর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ২০১৭ সালে রাইজিং পুণে সুপার জায়ানাটসকেও ফাইনালে পৌঁছে দিয়েছিলেন ধোনি। ২০২০ সালে না পারলেও, ফের ২০২১ সালে চেন্নাই সুপার কিংসকে চ্যা্ম্পিয়ন করেছেন তিনি। সেই ধোনির মাথাতেই এবারের আইপিএলে নতুন মুকুট উঠল।

close whatsapp