তাঁর রেকর্ড ভাঙার পরই ডোয়েন ব্রাভোকে সর্বোচ্চ উইকেট নেওয়ার জন্য শুভেচ্ছাবার্তা মালিঙ্গার

Dwayne Bravo
Dwayne Bravo. (Photo Source: IPL/BCCI)

চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে না পারলেও, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই আইপিএলের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করেছেন ডোয়েন ব্রাভো।  লসিথ মালিঙ্গাকে টপকে এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিকের নাম ডোয়েন ব্রাভো। আর তা দেখেই আপ্লুত শ্রীলঙ্কার তারকা বোলার লসিথ মালিঙ্গা। বৃহস্পতিবারই লসিথ মালিঙ্গার সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙেছেন ডোয়েন ব্রাভো। আর তা দেখার পরই ব্রাভোকে শুভেচ্ছা বার্তা  মালিঙ্গার। ব্রাভো আরও এগিয়ে যাবেন বলেই বিশ্বাস তাঁর।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই উইকেট নিয়ে লসিথ মালিঙ্গার রেকর্ড ছুঁয়েছিলেন ডোয়েন ব্রাভো। সেই ম্যাচেই ১৭০টি উইকেট জিতে নিয়েছিলেন তিনি। মালিঙ্গাকে টপকে আইপিএলের মঞ্চে ইতিহাস লিখতে তাঁর আর প্রয়োজন ছিল একটি উইকেটের। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই সেই স্বপ্নপূরণ হয়েছে ডোয়েন ব্রাভোর। দীপক হুডাকে সাজঘরে ফিরিয়ে দেওয়ার পরই আইপিএলের মঞ্চে সর্বোচ্চ ১৭১টি উইকেটের মালিক হয়ে যান ডোয়েন ব্রাভো। ব্রাভোর সেই পারফরম্যান্স দেখার পরই আপ্লুত লসিথ মালিঙ্গাও।

লখনউ সুপার ায়ান্টসের বিরুদ্ধে নামার আগেই ডোয়েন ব্রাভোর সামনে ছিল নচুন রেকর্ডের হাতছানি।  কুইন্টন ডিককের ক্যাচ মঈন আলি না ফস্কালে হয়ত ম্যাচের শুরুতেই সেই রেকর্ড গড়ে ফেলতে পারতেন ডোয়েন ব্রাভো। যদিও শেষপর্যন্ত তা হয়নি। ব্রাভোকে কেরিয়ারের রেকর্ড উইকেট নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেই হয়।

আইপিএলের মঞ্চে এখন ১৭১টি উইকেটের মালিক ডোয়েন ব্রাভো

এবারের আইপিএলে লসিথ মালিঙ্গাও রয়েছেন। তবে তাঁ ভূমিকাটা এবার খানিকটা আলাদা। রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচের দায়িত্বে তিনি। তাঁর রেকর্ড ব্রাভো ভাঙতে পারেন কিনা, সেদিকে নজর ছিল মালিঙ্গারও। আর আইপিএলের মঞ্চে ব্রাভো সর্বোচ্চ উইকেট নেওয়ার পরই লসিথ মালিঙ্গার শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে তাঁর উদ্দেশ্যে। টুইট করে লসিথ মালিঙ্গা জানিয়েছেন, ব্রাভো একজন চ্যাম্পিয়ন। আইপিএলের ইতিমহাসে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা বন্ধু। এখনও অনেক দূর যাওয়া বাকি রয়েছেন তোমার।

আইপিএলের মঞ্চো ডোয়েন ব্রাভোই একমাত্র বিদেশী ক্রিকেটার যিনি দুবার পার্পেল ক্যাপ মাথায় তুলতে পেরেছেন। ২০১৩ সাল ও ২০১৫ সালে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন তিনি। আর ভারতীয় হিসাবে এই রেকর্ড রয়েছে একমাত্র ভুবনেশ্বর কুমারের। সলিথ মালিঙ্গা ২০১১ সালেই একমাত্র পার্পল ক্যাপ মাথায় তুলতে পেরেছিলেন।

২০১৩ সলে ডোয়েন ব্রাভো সর্বোচ্চ উইকেটই শুধু নয়, রেকর্ডও গড়েছিলেন সেবার। সেই মরসুমে ৩২টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন ডোয়েন ব্রাভো। ৮ বছর পর যে রেকর্ড ছুঁয়েছিলেন হর্শাল পটেল। এবার ডোয়েন ব্রাভোর মুকুটে নতুন পালক। আইপিএল সবে শুরু হয়েছে। ব্রাভোর এই উইকেট নেওয়ার দৌড় কতদূর পর্যন্ত যায় সেটাই এখন দেখার।

close whatsapp