আইপিএল ২০২৩, ম্যাচ ১৯: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

আগের ম্যাচে অকল্পনীয় ব্যাটিং করা রিঙ্কু সিংয়ের দিকে নজর থাকবে

Rinku Singh
Rinku Singh. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শুক্রবার (১৪ই এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৩-এর ১৯তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) প্রতিদ্বন্দ্বিতা করবে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর। নাইট রাইডার্স তাদের আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়েছে। রিঙ্কু সিং টানা পাঁচটি ছক্কা মেরে দলকে ২০৫ রানের লক্ষ্যে পৌঁছে দেন এবং ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। নাইট রাইডার্স এখনও পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

সানরাইজার্স তাদের প্রথম দুটি ম্যাচ হেরেছিল এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের আগের ম্যাচে মরসুমের প্রথম জয় অর্জন করেছে। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে মোট ১৪৩ রান সংগ্রহ করেছিল কিংস। সানরাইজার্স সেই লক্ষ্য তাড়া করেছিল ১৭.১ ওভারে আট উইকেট হাতে রেখে। কিংসকে এত অল্প রানে সীমাবদ্ধ রাখার কৃতিত্ব ছিল মায়াঙ্ক মার্কান্ডের কারণ তিনি এসআরএইচের হয়ে অভিষেক ম্যাচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স

রহমানউল্লাহ্‌ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীসন, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দ্রাবাদ

মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রিঙ্কু সিং – আগের ম্যাচে অভাবনীয় উপায়ে ম্যাচ জেতানো রিঙ্কু সিং ইডেনে আরও একবার নিজের সেরা পারফর্ম্যান্স দেখানোর জন্য উদ্গ্রীব হবেন।

রাহুল ত্রিপাঠী – এখনও অবধি সানরাইজার্সের সেরা ব্যাটার ত্রিপাঠী ৩ ম্যাচে ১০৮ রান করেছেন এবং গত ম্যাচে ৭৪* রান করে দলের জয়ে অবদান রেখেছিলেন।

অলরাউন্ডার 

সুনীল নারিন – ৭.৪১ ইকোনমি রেট বজায় রেখে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় প্রথম দশে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার।

এইডেন মার্করাম – সানরাইজার্সের অধিনায়ক আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেছিলেন।

বোলার

বরুণ চক্রবর্তী – সতীর্থ স্পিনার নারিনের চেয়েও ভালো ইকোনমি রেট (৭.০৩) রেখে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন এই রহস্য স্পিনার।

উমরান মালিক – তীব্র গতির পেসারের বিরুদ্ধে কেকেআরের ব্যাটাররা সমস্যায় পড়েন এবং তাই আইপিএল ২০২৩-এ ৩ ম্যাচে ৪ উইকেট নেওয়া এই পেসারের আসন্ন ম্যাচে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উইকেটকিপার 

রহমানউল্লাহ্‌ গুরবাজ – আফগান ওপেনার ৩ ম্যাচে ৯৪ রান করেছেন ১৩০.৫৫ স্ট্রাইক রেটে এবং ইডেন গার্ডেন্সে আয়োজিত আগের ম্যাচে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রহমানউল্লাহ্‌ গুরবাজ, রাহুল ত্রিপাঠী (সহ-অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, এইডেন মার্করাম, নীতীশ রানা, রিঙ্কু সিং (অধিনায়ক), সুনীল নারিন, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, বরুণ চক্রবর্তী।

close whatsapp