মহসিন খানের বোলিং পারফরম্যান্সে খুশি লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর
আপডেট করা - May 3, 2022 10:10 pm

এবারের আইপিএলে যেন তারুণ্যের ছড়াছড়ি। আইপিএল শুরুর প্রথম দিন থেকেই নজর কেড়েছেন তরুণ ক্রিকেটাররা। বিশেষ করে এবারের আইপিএলে নতুন দুই দলের তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসে তারুণ্যের আধিক্য। সেখানেই রয়েছেন আভেশ খান, আয়ূশ বাদোনি, রবি বিষ্ণোইদের মতো তরুণ ক্রিকেটাররা। সেই দলেই রয়েছেন মহসিন খানও। আর এই তরুণ প্রতিভাকে নিয়েই উচ্ছ্বসিত গৌতম গম্ভীর।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন মহসিন খান। আর তাতেই যেন গৌতম গম্ভীরের মন জিতে নিয়েছেন তিনি। মাত্র ২৩ বছরে বয়সে আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছে মহসিন খানের। লখনউ সুপার জায়ান্টসেরহয়ে চার ম্যাচে ইতিমধ্যেই ৮ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর শেষ দুই ম্যাচে তো অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই মিডিয়াম ফাস্ট বোলার। যদিও মহসিন খানেক এখনও অনেকটা চলার পথ বাকি রয়েছে।
অভিষেক আইপিএলেই ৪ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়েছেন মহসিন খান
গম্ভীর মনে করছেন এই তরুণ ক্রিকেটার যদি এমনভাবেই তাঁর কাজ চালিয়ে যান, তবে সামনে গিয়ে বড় ক্রিকেটার হতেই পারবেন। গতম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেই মাত্র ১৬ রান দয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর বোলিং পারফরম্যান্স দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সকলে। সোমবারই এই তরুণ ক্রিকেটারের প্রশংসা শোনা গিয়েছিল তাঁর ছোটবেলার কোচের মুখে।
কেমনভাবে মহম্মদ সামি তাঁকে নাান সময়ে পরামর্শ দিয়ে সাহায্য করেন সেই কথাও শোনা গিয়েছিল কয়েকদিন আগে। এবার এই তরুণ বোলারের প্রশংসায় খোদ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। বিশেষ করে শেষম্যাচে মহসিন খানের বোলিং যেন মন ছুঁয়ে গিয়েছে তাঁর।
সেই প্রসঙ্গেই গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমার কাছে মহসিন খান একজন অসাধারণ ক্রিকেটার। ওয়াংখেড়ের মতো স্টেডিয়ামের পিচে এমনভাবে বোলিং করাটা একেবারেই সহজ কাজ নয়। যেটা মহসিন খান করে দেখিয়েছেন। মাত্র ১৬ রান দিয়ে তাঁর ৪ উইকেট নেওয়াটা সত্যিই অবিশ্বাস্য। যদিও আমরা এখনও পর্যন্ত সেরা ক্রিকেটটা খেলিনি। সামনে অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে। মহসিনের সেই একটা ওভারই আমাদের দিকে খেলাটা ঘুরিয়ে দিয়েছিল। যদিও এক ওভারে খেলা ঘোরেনা, কিন্তু মহসিনের সেই ওভারটা দুর্দান্ত ছিল। যে ওভারে তিনি শার্দূল ঠাকুর ও রভম্যান পাওয়েলকে তুলে নিয়েছিলেন, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল”।
দিল্লি ক্যাপিটালসের আগে লখনউ সুপার জায়ান্টস নেমেছিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচেও মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন মহসিন খান। লিভিংস্টোন, রাবাডা এবং রাহুল চাহারকে সাজঘরে পাঠিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে ১৩ রানও করেছিলেন মহসিন খান। ইতিমধ্যে ৪ ম্যাচ খেলে মহসিন খানের উইকেট সংখ্যা ৮। প্রতিযোগিতায় এখনও বেশকয়েকটি ম্যাচ খেলবে লখনউ। সেখানে মহসিনের এই উইকেট সংখ্যা কত দাঁড়ায় সেটাই এখন দেখার।