ধোনির নেতৃত্বে এই জায়গা থেকেও চেন্নাই প্লে অফে যেতে পারে বলে মনে করছেন বীরেন্দ্র সেওয়াগ
আপডেট করা - May 2, 2022 7:31 pm

আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়ে ফের প্রত্যাবর্তন হয়েছে মহেন্দ্র সিং ধোনির। তার প্রত্যাবর্তনের ম্যাচেই জয়ের রাস্তাতেও ফিরেছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। যদিও াইপিএলের পয়েন্ট তালিকায় এখনও পর্যন্ত ৯ নম্বর পজিশনেই রয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এই দলকে নিয়েই আশার আলো দেখতে পাচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে এখনও চেন্নাই সুপার কিংসের প্লে অফে পৌঁছনো সম্ভব বলে মনে করচেন তিনি।
গতম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের আগেই চেন্নাই সুপার কিংসের মেতৃত্ব ফের মহেন্দ্র সিং ধোনিকে ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর সেই দায়িত্ব পেয়েই আবারও যেন সেই পুরনো মেজাজে মহেন্দ্র সিং ধোনি। আর তা দেখার পরই চেন্নাইকে নিয়ে এমন বড় ভবিষ্যদ্বানী বীরেন্দ্র সেওয়াগের। তাঁর মতে ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস যেভাবে খেলেছে, তাতে তারা প্লে অফে পৌঁছে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
ধোনির তত্ত্বাবধানে খেলের অভিজ্ঞতা রয়েছেবীরেন্দ্র সেওয়াগের। ধোনির নেতৃত্বকে খুবই কাছ থেকে দেখেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা থেকেই এমন ভবিষ্যদ্বানী করেছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ওপেনার। ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাতকারে সেওয়াগ জানিয়েছেন, “২০০৫ সাল থেকে আমি তাঁকে দেখে আসছি এবং তাঁর তত্ত্বাবধানে ভারতীয় দলের পরিবর্তনও দেখেছি আমি। আর তার ফলেই আমরা ধারাবাহিকভাবে জয়ের রাস্তায় ফিরেছিলাম। একসময় যাদের কাছে আমরা হারতাম, সেই দলের বিরুদ্ধেই জয় এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাই সেই কথা মাথায় রেখে চেন্নাই সুপা্র কিংস এবারও আইপিএলের প্লে অফে যেতেই পারে”।
মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের মঞ্চেই জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস
এই মুহর্তে আইপিএলে ৯টির মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। াইপিএলের প্লে অফের রাস্তা খুলতে হলে পরপর পাঁচ ম্যাচ জিততে হবে তাদের। গতম্াচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরেছে চেন্নাই সুপার কিংস। যদিও মাঠে চমতকার দেখানোতে ধোনির জুরি মেলা ভার।
অধিনায়ক হয়ে ফেরার পরই দেখা গিয়েছে মহেনেদ্র সিং ধোনি মাস্টারস্ট্রোক। যে রুতুরাজ রানের মধ্যে ছিলেন না ধোনির ছোঁয়াতেই সেই রুতুরাজ গায়কেয়োড় ফের বিধ্বংসী ফর্মে। ওপেনিং জুটি বদলেই প্রতিপক্ষ বোলারদের শেষ করে দিয়েছিলেন তিনি। এই ধোনির তত্ত্বাবধানেই আইপিএলের মঞ্চে চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নই সুপার কিংস।
সানরাইজার্স হায়দরাবাদের পর এবার চেন্নাই সুপার কিংসের সামনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী ৪ মে পুণেতে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামবে চেন্নাই। সেই ম্যাচের নীলনক্সাও হয়ত এতক্ষণে প্রস্তুত করে ফেলেছেন ধোনি। যে বিজয় অভিযান ধোনির হাত ধরে শুরু হয়েছে, তা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও অব্যহত থাকে কিনা সেটাই এখন দেখার।