রাজস্থান ম্যাচের আগে শুধুমাত্র জস বাটলারের ওপর ফোকাস করতে নারাজ নাইট রাইডার্স

Jos Buttler
Jos Buttler. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে টানা পাঁচ ম্যাচ হেরে এই মুহূর্তে একেবারে খাদের কিনারে কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কলকাতার নাইটরা।  এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সবচেয়ে ধারাবাহিক দল গুলোর মধ্যে রাজস্থান রয়্যালস অন্যতম। যদিও শেষ দুই ম্যাচে তারা হেরেছে। নাইট রাইডার্সের সামনে চ্যালেঞ্জটা যে অনেক কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে প্রতিপক্ষ শিবিরে রয়েছেন জস বাটলার। যদিও নাইট রাইডার্স শুধুমাত্র জস বাটলারকে নিয়ে ভাবতে নারাজ।

এবারের আইপিএলে ইতিমধ্যেই দুটো শতরান করা হয়ে গিয়েছে জস বাটলারের। দুর্ধর্ষ ফর্মের মধ্যে রয়েছে তিনি। নাইট রাইডার্সের বিরুদ্ধেও যে রাজস্থান রয়্যালসের অন্যতম প্রধান অস্ত্র এই তারকা বলার অপেক্ষা রাখে না। জয়ের সরণীতে ফিরতে কলকাতা নাইট রাইডার্সও এখন মরিয়া। প্রতিপক্ষ শিবিরে জস বাটলার থাকলেও, তাঁকে নিয়ে শুধু ভাবছে না কলকাতা নাইট রাইডার্স। একা জস বাটলারই তাদের সামনে বাধা নয়। মনে করছেন আন্দ্রে রাসেল।

প্লে অফের আশা জিইয়ে রাখতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততেই হবে নাইট রাইডার্সকে

রাজস্থান রয়্যালসের বোলিং পারফরম্যান্সও এবার যথেষ্ট ভাল।  সেজন্যই এমন ম্যাচে নামার আগে শুধুমাত্র জস বাটলারের দিকে ফোকাস করতে নারাজ কলকাতা নাইট রাইডার্স। জানিয়েছেন আন্দ্রে রাসেল। তাদের দলেই রয়েছে  যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন এবং ট্রেন্ট বোল়্দের মতো তারকা বোলাররা। সকলের কথা মাথায় রেখেই ছক কষছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের আগে আন্দ্রে রাসেল এই প্রসঙ্গে জানিয়েছেন, আমরা খুব ভালভাবেই জানি যে তাদের বোলাররা কী করতে পারেন। সেদিকেই আমাদের বাড়তি নজর দিতে হবে। জস বাটলার এমন একজন ক্রিকেটার যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু শুধুমাত্র তাঁর দকেই আমরা ফোকাস করতে নারাজ। এই দিনটা যদি জস বাটলারের না হয়, সেক্ষেত্রে ম্যাচ জিতে গিয়েছি এমন ভাবনা আমরা দেখাতে পারিনা।

এই মুহূর্তে আইপিএলে ছয় পয়েন্ট লিগ টেবিলে আট নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের রাস্তা যথেষ্ট কঠিন তাদের সামনে। সেখানে পৌঁছনোর পথ খোলা রাখতে হলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু সেখানে নাইটদের বিরুদ্ধে প্রধান বাধা হয়ে দাঁড়াতেই পারেন জস বাটলার। এবারের আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি।

ইতিমধ্যেই তিনটি শতরান যেমন করে ফেলেছেন। তেমনই জস বাটলারের রয়েছে ৫৬৬ রান। যদিও নাইটরা কিন্তু শুধুমাত্র বাটলারকে নিয়ে চি্তা করছে না। তাদের নজরে রয়েছেন রাজস্থান রয়্যালসের বেশ কিছু বোলারও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেইসঙ্গে রাজস্থান রয়্যালসকে হারানোর পরিকল্পনাও করছে কলকাতা নাইট রাইডার্স। টানা পাঁচ ম্যাচ হারের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই ফের জয়ের রাস্তায় তারা ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp