আইপিএল ২০২৩, ম্যাচ ১৩: জিটি বনাম কেকেআর, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
আগের ম্যাচে ৮১ রানে জেতার পরে ছন্দে আছে কেকেআর
আপডেট করা - Apr 8, 2023 8:35 pm

রবিবার, ৯ই এপ্রিল, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চলমান সংস্করণের ১৩তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (জিটি)। গুজরাত এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে চিত্তাকর্ষক ক্রিকেট খেলেছে এবং দুটি ম্যাচই জিতেছে। টানা তিনটি জয়ের জন্য তারা আসন্ন ম্যাচে আরও একবার অনবদ্য পারফর্ম্যান্স করতে আগ্রহী হবে।
কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৩ অভিযান ভালোভাবে শুরু করতে পারেনি এবং তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছিল। তবে, নীতীশ রানার নেতৃত্বাধীন দল তাদের পরবর্তী ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে পরাজিত করেছিল। তারা সেই পারফর্ম্যান্স বজায় রাখতে চাইবে এবং গতবারের চ্যাম্পিয়নদের জয়ের গতি রুদ্ধ করার লক্ষ্যে আহমেদাবাদে নামবে।
কেন উইলিয়ামসন চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরে টাইটান্স পরিবর্ত হিসেবে দাসুন শানাকাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে, কেকেআর শাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে নিয়েছে জেসন রয়কে। শানাকা শ্রীলঙ্কার হয়ে নিউ জিল্যান্ডে খেলতে ব্যস্ত থাকলেও রয় কেকেআর শিবিরে যোগ দিয়েছেন।
পিচ কন্ডিশন
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটিং-বান্ধব পিচ হয় সাধারণত এবং ম্যাচের দ্বিতীয় ইনিংসেও শিশিরের বিশেষ প্রভাব থাকবে না। এই কেন্দ্রে খেলা শেষ তিনটি আইপিএল ম্যাচে রান তাড়া করা দল বিজয়ী হয়েছে। তাই আসন্ন ম্যাচে টস জিতে বোলিংয়ের দিকে তাকিয়ে থাকা উচিত অধিনায়কদের।
উভয় দলের কম্বিনেশন
গুজরাত টাইটান্স
পরপর দুই ম্যাচে দাপটের সঙ্গে জয়লাভ করায় টাইটান্স তাদের একাদশে খুব বেশী পরিবর্তন করতে চায়বে না। চোটের জন্য কোনো খেলোয়াড়কে বাদ দিতে বাধ্য না হলে টাইটান্স আগের ম্যাচের একাদশ নিয়েই নামবে আসন্ন ম্যাচে।
সম্ভাব্য একাদশ: শুবমান গাল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তোওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ শামি, জোশুয়া লিটল।
কলকাতা নাইট রাইডার্স
মনদীপ সিং পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় তাঁকে বাদ দেওয়া হতে পারে। এছাড়া টিম সাউদিও নির্ভরতা দিতে পারেননি। তাই এই দুজনের জায়গায় খেলানো হতে পারে নারায়ণ জগদীসান ও ডেভিড ভিসাকে।
সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীসান, নীতীশ রানা, (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, ডেভিড ভিসা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
হেড-টু-হেড
ম্যাচ – ১ | গুজরাত টাইটান্স – ১ | কলকাতা নাইট রাইডার্স – ০
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ